এই নির্বাচন প্রশাসনের কলঙ্ক মোচনের নির্বাচন: হাসনাত আব্দুল্লাহত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশাসনের কলঙ্ক মোচনের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সূত্রাপুর থানার ওসির অপসারণ চান ইশরাকঢাকা-৬ আসনের কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র স্থানান্তর এবং সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তনের আবেদন জানিয়েছেন আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমানআসন্ন সংসদ নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল বুঝে গেছে সারাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সাধারণ মানুষের মতো একই আইনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বিচার হতে হবে: ডা. শফিকুর রহমানহবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে যে শাস্তি পায়, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও যদি অপরাধ করেন, সেই একই আইনে তাদেরও বিচার হতে হবে। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’
উত্তরাঞ্চলে জাতীয় পার্টির ‘নির্বাচনী মিথ’ তছনছভোটের রাজনীতিতে উত্তরাঞ্চল আর জাতীয় পার্টি (জাপা) সমার্থক। ১৯৯১ সালের পর প্রায় প্রতিটি সংসদ নির্বাচনে দলটির জয়ী মোট আসনের অর্ধেক এখানকার। দিন বদলেছে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভেঙে যেতে বসেছে তাদের নিয়ে তৈরি ‘নির্বাচনী মিথ’।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানেরবিএনপি ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এলাকায় কৃষিসংশ্লিষ্ট শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়।
জনগণ স্বাগত জানালে হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে: তারেক রহমানবিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে।
ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে: জামায়াত আমিরআইসিসি টি-২০ বিশ্বকাপে খেলতে না দেওয়ায় ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যটাসে এই মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন পর নানাবাড়ি এলাকায় আসছেন তারেক রহমান, জেলা ঘোষণার প্রতিশ্রুতি চান স্থানীয়রানির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
জামায়াত ভালো বিরোধী দল হবে, প্রত্যাশা তারেক রহমানেরসংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি: রয়টার্সকে তারেক রহমানবাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর জাতীয় সরকার গঠনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং আগামী সপ্তাহে নির্বাচনে এককভাবেই বিএনপি সরকার গঠন করবে আত্মবিশ্বাসী তিনি।
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপিবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আন্দোলন দমন দুঃসাহসিক অপচেষ্টা: এনসিপিশহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে আন্দোলন দমনকে সরকারের দুঃসাহসিক অপচেষ্টা বলেছে দলটি।
দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতে সর্বোচ্চ অগ্রাধিকার বিএনপিরবিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
ঢাকা-১৮গ্যাস-সংকট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি আরিফুলেরঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের বাসিন্দাদের গ্যাস-সমস্যা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম।
চিকিৎসায় স্বচ্ছতা আনতে ই-হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি বিএনপিরপ্রত্যেক নাগরিককে ই-হেলথ কার্ড প্রদান এবং জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি চিকিৎসা সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দলটি।
৫ বছরে এক কোটি শ্রমিক পাঠানোর লক্ষ্য বিএনপিরপাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য ঘোষণা করেছে বিএনপি। এ জন্য বিভিন্ন অবকাঠামোগত এবং পলিসিগত কার্যক্রম সূচনা এবং ক্ষেত্রবিশেষে বিদ্যমান ব্যবস্থাপনার আধুনিকায়নের কথা বলছে দলটি।