বিশেষ বৃত্তির দাবিতে আস সুন্নাহ হল শিক্ষার্থীদের ব্লকেড, অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষবিশেষ বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবিতে টানা এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ঘণ্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের মূল ফটকে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা।
গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি: হেফাজতইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, ‘পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি’ সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের ‘গুপ্ত হত্যায়’ মাঠে নেমেছে।
সিইসির বক্তব্যের সমালোচনা করে ব্যাখ্যা চাইলেন জামায়াত আমিরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সিইসির ওই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।
মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা চলমান: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ ডিসেম্বরকে জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন অভিহিত করে বলেছেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনো চলমান।
মুক্তিযুদ্ধের পরাজিত চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পতিত পলাতক একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে।’
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন।
জকসুতে ২ ভিপি প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন প্রত্যাহারআসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২ জন সহ-সভাপতি (ভিপি) প্রার্থীসহ মোট ৮ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীর সংশ্লিষ্টতা ‘অবান্তর’ বললেন চবির উপ-উপাচার্য, ছাত্রদলের প্রতিবাদউপ-উপাচার্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উপ-উপাচার্যকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আসন সমঝোতার পথে আট দল, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবারআসন সমঝোতা নিয়ে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জামায়াতসহ আট দল। ওই দিন সব কটি দলের প্রধানেরা একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। সেখান থেকেই সারা দেশে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আট দলের একাধিক সূত্র।
ইনকিলাব মঞ্চের ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ সোমবারইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
ষড়যন্ত্রকারীদের খবর নয়, প্রধান উপদেষ্টার মুখে ব্যবস্থা সম্পর্কে জাতি জানতে চায়: গাজী আতাউরইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলাকারী ‘প্রশিক্ষিত শুটারদের’ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে স্বাধীনতাবিরোধী শক্তি: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। একাত্তরের মতো তারা আবারও ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন ও অপরিবর্তিত: চিকিৎসকইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক আবদুল আহাদ জানিয়েছেন, মাথায় বিদ্ধ হওয়া গুলির একটি অংশ এখনো হাদির ব্রেইন স্টেমের মধ্যে রয়ে গেছে।
আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলেছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানবিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত, মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান সম্প্রতি জামায়াতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। আলোচনায় কেউ কেউ জুলাই আন্দোলন চলাকালে আখতারুজ্জামানের আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া উক্তিও সামনে আনছেন।
অভ্যুত্থানের নায়কদের হত্যার টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলামশহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ এবং নির্বাচনকে বানচাল করার জন্য অভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে।’
হাদির মতো আরও হামলা ঘটতে পারে, আশঙ্কা ফখরুলেরবুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এই রকম আরও ঘটনা ঘটতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন আপ বাংলাদেশের জুনায়েদেরজুলাই বিপ্লবে অংশ নেওয়া যোদ্ধাদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।