চট্টগ্রামে হাসনাতের ওপর যুবদলের নেতৃত্বে ‘মব সন্ত্রাস’ হয়েছে, অভিযোগ যুবশক্তিরচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে ‘হেনস্তার’ শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন‘নড়বড়ে’ তৃণমূল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি এনসিপিরএনসিপির নেতারা বলছেন, তৃণমূলে কমিটি ছাড়া স্থানীয় নির্বাচনে ভালো করা যাবে না– এমন নয়। সরকারে গিয়ে বিএনপির ‘অবস্থান পাল্টে’ যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে মানুষের কাছে এনসিপির আবেদন এখনো বহাল। ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন না– এমন ব্যক্তিদের সমর্থন দিয়ে নির্বাচনী বৈতরণি পারের কথা ভাবছেন তারা।
নানা আয়োজনে চলছে এনসিপির নববর্ষ উদযাপননানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ আয়োজনে রয়েছে বৈশাখী র্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
ব্যাংক রেজল্যুশন বিলবড় ধরনের আর্থিক লেনদেন জড়িত: জামায়াতঅন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাসের সময় নতুন একটি ধারা যুক্ত করার পেছনে ‘বড় ধরনের অর্থনৈতিক লেনদেন’ জড়িত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
অধ্যাদেশ বিতর্কউপস্থাপনের প্রক্রিয়া নিয়ে বিএনপিতেও অসন্তোষসংসদে অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ বাতিলে হয়েছে, সেগুলোকে যৌক্তিক মনে করেন বিএনপির বেশির ভাগ নেতাকর্মী। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রক্রিয়া নিয়ে দলটিতে অসন্তোষ দেখা দিয়েছে।
গণরায় বাস্তবায়নে জীবন দিতে হলে দেব: শফিকুর রহমানজুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়নে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছি।
সরকারের ঘাড়ে ‘শেখ হাসিনা ভূত’ সওয়ার: মামুনুল হকবিএনপির ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে– তারাও জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে মূর্খ সাব্যস্ত করা হচ্ছে এবং মাস্টার সেজে জনপ্রতিনিধিদের সংবিধান পড়ানো হচ্ছে।’
গণভোটের রায় না মানলে দেশ সংকটে পড়বে: শিশির মনিরগণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। তিনি বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।
স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা চৌধুরীস্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা ও বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা জামান চৌধুরী বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি আজ বিভ্রান্ত। তিনি অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন।’
জাতিকে দুর্যোগে টেনে এনেছে বিএনপি, এর পরিণতি সহজ হবে না: নাহিদ ইসলামজাতিকে বিএনপি দুর্যোগে টেনে এনেছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এর পরিণতি খুব সহজ হবে না।’ বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
পীর হত্যাকে ‘ইসলামবিদ্বেষী রাজনীতির কাঁচামাল’ করার নিন্দা মামুনুল হকেরবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্পর্শকাতর পীর হত্যার ঘটনাকে ‘ইসলামবিদ্বেষী রাজনীতির কাঁচামাল’ হিসেবে কোনো কোনো মহলের ব্যবহার করার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন।
শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হলে রাজপথই হবে ঠিকানা: ১১ দলীয় ঐক্যজুলাই শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না; প্রয়োজনে রাজপথই চূড়ান্ত ঠিকানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন নেতারা।
বিএনপি জুলাই সনদকে কলুষিত করেছে, অভিযোগ নাহিদ ইসলামেরবিএনপি জুলাই সনদকে কলুষিত করেছে এবং তারা সংস্কারের চেয়ে দলীয় ইশতেহার বাস্তবায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাইয়ের পরও কেন রক্ত দিতে হবে, প্রশ্ন জামায়াত আমিরেরজামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সন্ত্রাস, হানাহানি ও বিশৃঙ্খলা ছিল। জুলাইয়ে আমরা এত রক্ত দিলাম। তারপরও রাজনীতির জন্য কেন আরও রক্ত দিতে হবে? আমরা তো আশা করেছিলাম, রক্ত দেওয়া ওখানেই শেষ হবে। রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে।
বিএনপির সংরক্ষিত আসন ৩৬, মনোনয়ন বিক্রি ৬ শতাধিকজাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরুর ২ দিনের মধ্যে ৬০০টির বেশি বিক্রি হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের স্ত্রী, কন্যাসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী নেত্রীর নাম সামনে এসেছে।
তেল আছে শুধু সংসদে, দেশে নেই: শফিকুর রহমানডা. শফিকুর রহমান বলেছেন, ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। সংসদে সরকারি দলের মন্ত্রী-সংসদ সদস্যরা কথা বললে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে। শুধু কিছু অসৎ চোরচোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।’
এই সরকারকে আর জনগণের সরকার বলা যায় না: নাহিদ ইসলামছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে এবং শ্রমিকের অধিকার আদায়ে বর্তমান সরকারকে আর ‘জনগণের সরকার’ বলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।