স্ট্রিম প্রতিবেদক

মার্তিনেস, আলভারেস, রদ্রিগো, অ্যালিস্টার, মার্টিনেজ– প্রত্যেকটি নাম ফুটবলের তারকা। তাদের নেতৃত্বে মহাতারকা লিওলেন মেসি। তারার মেলায় এসব তারকা কি পারবেন মুকুট ধরে রাখতে?
ভোর দেখে যেমন দিন কেমন যাবে বোঝা যায়, তেমনি ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। যদিও ক্রিকেটের ‘আনপ্রেক্টিবল’ আলবিসেলেস্তে নিয়ে এমন প্রেডিকশন মেলানো ভার। কাতার বিশ্বকাপেই তো প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বসে তারা।
কিন্তু এরপর, যা ঘটেছে, তা ইতিহাস! শেষ পর্যন্ত লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেন লিওনেল মেসি। পুরো জাতির ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি।
১৯৭৮ সালে মারিও কেম্পেসের হাত ধরে ঘরের মাঠে আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়। ১৯৮৬-তে মেক্সিকোর আকাশে ডিয়েগো ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ও পায়ের জাদুতে দ্বিতীয় শিরোপার পর মেসির বাম পায়ের জাদুতে আকাশি-নীল জার্সিতে স্থায়ী হয়েছে তিন সোনালি তারা। এবার সেটি চারে উন্নত করার পালা মেসিদের।
সবচেয়ে দুর্বল রক্ষণ– সব সময় আর্জেন্টিনার বদনাম। কিন্তু গত বিশ্বকাপের পর তা পাল্টে গেছে। সব ধরনের জরিপে এসেছে, মেসিদের রক্ষণই সবচেয়ে সফল।
মাঝমাঠে রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; আক্রমণভাগে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। সবার অভিভাবক মেসি। ডাগ আউটের রাজা লিওনেল স্কালোনির শিষ্যরা ক্লাব ফুটবলেও দারুণ ফর্মে আছেন। এটিকে তারা বিশ্বমঞ্চে রূপান্তরে মরিয়া।
প্লেয়ার টু ওয়াচ
মেসি আর্জেন্টিনার হয়ে ১১৬ গোল করেছেন। এবারের মৌসুমে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে তাঁর ঝুলিতে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট। এনজো ফার্নান্দেজকে এখন কমপ্লিট মিডফিল্ডার বলা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মাঝমাঠের এই প্রাণভোমরার ঝুলিতে আছে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে করেছেন ৬ গোল।
হুলিয়ান আলভারেস আর্জেন্টিনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের আক্রমণভাগে খেলেন। জাতীয় দলের হয়ে তাঁর ঝুলিতে আছে ১৪ গোল। এবারের মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ২০ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন আলভারেস।
কাগজে-কলমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-র একক ফেবারিট। তবে প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারলে, অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগেই নিশ্চিত হতে পারে শেষ ৩২।
বিশ্বকাপের জার্নি
এবারের বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা ১৮ ম্যাচে ১২ জয়, দুই ড্র ও চার পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। কোচ লিওনেল স্কালোনির নিখুঁত রণকৌশলে তারা সরাসরি উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকিট বুক করে। সাবেক এই আর্জেন্টাইন খেলোয়াড়ের কোচিংয়ে দীর্ঘ ৩৬ বছর কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। দুটি কোপা আমেরিকা জয়ও স্কালোনির হাত ধরেই।
১৯৩০ সালের উদ্বোধনী আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা ১৯ বারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। দেশটি এখন পর্যন্ত বিশ্বকাপে ৮৮ ম্যাচে ৪৭ জয়, ১৭ ড্র ও ২৪ ম্যাচে হেরেছে। সর্বশেষ অফিশিয়াল ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা প্রথম অবস্থানে রয়েছে।
ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে খেলবে। ১৭ জুন আলজেরিয়া, ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো; রক্ষণ: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, গনজালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো বালের্দি, ফাকুন্দো মেদিনা।
মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস, ভ্যালেন্টিন বার্কো; আক্রমণ: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, গিউলিয়ানো সিমিওনে ও নিকো পাজ।

ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। তবে সবার নজর ছিল চোটে পড়া দলের মধ্যমণি লিওনেল মেসি মাঠে নামা নিয়ে। শেষপর্যন্ত ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। এর দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলও পেয়ে যান।
৯ ঘণ্টা আগে
এবারের আসর কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ফাইনালে একদম কাছে গিয়েও ট্রফি হারানোর সেই ক্ষত তিনি ভুলতে চাইবেন। ফ্রান্সকে তৃতীয় শিরোপা এনে দিতে সেরাটা উজাড় করে দেবেন।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় জরুরি সভায় চূড়ান্ত হয়েছে স্থায়ী কমিটিগুলো। মঙ্গলবার এই সভায় বোর্ডের ২২টি স্থায়ী কমিটি, ওয়ার্কিং কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়েছে।
১ দিন আগে
কার্ডিফে আশরাফুলের বীরত্বের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন ও নাজমুল শান্তদের ব্যাটিংয়ের ওপর ভর করে ২৮৪ রানের একটা লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
১ দিন আগে