আপসে নারাজ তেহরান-ওয়াশিংটন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিতযুদ্ধবিরতির প্রশ্নে কোনো পক্ষই নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
উত্তরের পথে বাধা চন্দ্রাতেই, তবে ভোগান্তি তুলনামূলক কমঈদকে সামনে রেখে গাজীপুরের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে উত্তরাঞ্চলের প্রবেশমুখ চন্দ্রাতে আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে ৬ কিলোমিটারেরও বেশি যানজট তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র কি একাই হরমুজ প্রণালি খোলা রাখতে পারবেযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও হরমুজ প্রণালি এখনো কার্যত অচল। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে যায়। কিন্তু ইরান সরাসরি প্রচলিত অবরোধ না দিয়েও এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এক্সপ্লেইনারইরানের ‘ক্ষেপণাস্ত্র দুর্গ’ কেশম দ্বীপে কী আছেমুক্তবাণিজ্য এবং পর্যটকদের স্বর্গরাজ্য কেশম এখন পরিণত হয়েছে এক সম্মুখসমরের দুর্গে। সেই সঙ্গে এই দ্বীপ হরমুজ প্রণালিতে মোতায়েন করা মার্কিন মেরিন সেনাদের কৌশলগত লক্ষ্যবস্তু বা স্ট্র্যাটেজিক প্রাইজ হয়ে উঠেছে।
ঈদের ছুটিতে ফেরার পথে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানের উত্তরাধিকার সংকটের সমাধান করে দেয়ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটির বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকেও হামলা করেছিল। ওই হামলা দেশটির নেতৃত্ব হস্তান্তরের দীর্ঘদিনের আলোচনাকে হঠাৎ জরুরি অবস্থায় ঠেলে দেয়।
ঈদের ছুটিতে ঢাকার কাছে ডে ট্যুর, জেনে নিন ৬ গন্তব্যের খোঁজঢাকার আশেপাশেই এমন অনেক সুন্দর জায়গা আছে, যেখানে সকালে গিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসা যায়।
দক্ষিণাঞ্চলে স্বস্তির ঈদযাত্রা, পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিকপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সীগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পর্যটকদের ডাকছে চায়ের দেশ, ঈদ ছুটিতে নানা আয়োজনজেলার বিভিন্ন হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্টহাউজে ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা। পাশাপাশি আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশসহ জেলা ও উপজেলা প্রশাসন বিশেষ প্রস্তুতি নিয়েছে।
ডিজিটাল বিপ্লবে ফিফাবিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে ইউটিউবেই, ফিফার ঐতিহাসিক চুক্তিফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপে। প্রথাগত টেলিভিশন পর্দার গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের স্মার্টফোন আর ল্যাপটপে সরাসরি আছড়ে পড়বে বিশ্বকাপের উন্মাদনা।
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ, জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীনারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৮ মার্চ) সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে (সিএসডব্লিউ৭০) বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
শেবাচিম হাসপাতালে আগুন, প্রাণ গেল দুই রোগীরবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মেডিসিন ইউনিটের পঞ্চমতলার একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় নিজের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি পিতার, গ্রেপ্তার ২চুয়াডাঙ্গার জীবননগরে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে আজিজুল হক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আট বছরের শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
দেনা ৪০০ টাকা, ইটের আঘাতে গেল চা দোকানির প্রাণখুলনার রূপসায় স্বল্প পরিমাণে টাকা পাওনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় ইটের আঘাতে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ঈদের ছুটিতে লাখো পর্যটকের অপেক্ষায় কক্সবাজার, চলছে বরণের প্রস্তুতিপ্রতিবছর ঈদ, পূজা ও নববর্ষের মতো উৎসবের সময় কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এবছর ঈদের ছুটি পড়েছে টানা সাতদিন। এর দুদিন বিরতিতে আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পরের দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিন ছুটি থাকছে।
লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান, পাল্টা হামলায় ২ ইসরায়েলি নিহতইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অন্যদিকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে।
জ্বালানি সংকটে পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিলচলমান উপসাগরীয় তেল সংকট ও সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে ২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’-এর কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করেছে দেশটির সরকার।