সান্তাহারের দুর্ঘটনার প্রভাব রেলযাত্রায়, কমলাপুরে ভোগান্তিতে যাত্রীরাঢাকা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার পরদিন কমলাপুর রেলস্টেশনে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
দুয়েকটি ছোট দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা সুন্দর হয়েছে: প্রতিমন্ত্রী শাহে আলমছোটখাটো দুয়েকটি দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শন নৌ প্রতিমন্ত্রীররাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার (১৮ মার্চ) রাতে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধৈর্যের সীমা আছে, ইরানে হামলার হুমকি সৌদি পররাষ্ট্রমন্ত্রীরইরানকে সতর্ক করে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তাঁর দেশ ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানি হামলা হজমের ক্ষমতা সীমিত।
ঘড়ির দুনিয়ার ৮ হাজার থেকে ২০০ কোটির গল্প!ওবায়দুল কাদেরের একেকটি ঘড়ির দাম ছিল ৩০-৪০ লাখ টাকা। ওবায়দুল কাদেরের ঘড়ির দাম শুনে আপনার যতটা অবাক লেগেছে, পৃথিবীতে এর থেকেও অনেক বেশি অর্থাৎ কোটি কোটি টাকার ঘড়ির গল্প ঘুরে বেড়াচ্ছে। কেউ পৃথিবীর ধনী ব্যক্তিদের একজন হয়েও হাতে পরছেন ৮০০০ টাকা দামের ক্যাসিও ডুরো, কেউবা প্রধানমন্ত্রী হয়েও জেল খেটেছে ঘড়
ঈদের সেমাই: স্বাদ ও ঐতিহ্যে সেকাল-একালএখন চিত্রটা একেবারেই আলাদা। বাজারে পাওয়া যায় লাচ্ছা, চিকন, ভাজা, শাহীসহ নানা ধরনের সেমাই। এমনকি ইনস্ট্যান্ট সেমাইও আছে, যেটা খুব অল্প সময়েই রান্না করা যায়। ফলে ব্যস্ততার মধ্যেও সহজে ঈদের আয়োজন করা সম্ভব হচ্ছে।
ইরানি কর্মকর্তাদের বহিষ্কার করল কাতার, সৌদির হুঁশিয়ারিইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দোহাস্থ তেহরান দূতাবাসের সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা অ্যাটাশেসহ কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে কাতার। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে বলা হয়েছে।
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীবগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্সেস হাসপাতালে।
চুয়াডাঙ্গায় বিএনপির ২ নেতা বহিষ্কারদলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার হয়েছেন। তাঁরা হলেন— দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
লাইন মেরামত চলছেলাইনচ্যুত ৯ বগি উদ্ধার, এখনো বন্ধ ট্রেন চলাচলবগুড়ার সান্তাহারে লাইনচ্যুত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধার হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে। তবে এখনো উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইরান যুদ্ধে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেটের অনুরোধ পেন্টাগনেরইরান যুদ্ধে কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অতিরিক্ত অর্থ অনুমোদনের জন্য হোয়াইট হাউসের কাছে অনুরোধ করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, এই বিশাল অর্থ চাহিদার অনুরোধ দেশটির সংঘাতের বিরোধী আইনপ্রণেতাদের প্রতিরোধের মুখে পড়বে।
ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ যেভাবে ‘ব্যাকফায়ার’ করল১৯৮৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ইরানি রিয়ালের মূল্য ডলারের তুলনায় প্রায় পুরোপুরি ভেঙে পড়ে। বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটি নিয়মিত বিদ্যুৎ ও পানির সংকটে ভোগে।
মতামতবিএনপি সরকারের প্রথম ৩০ দিন কেমন গেলবিএনপি সরকারের প্রথম ৩০ দিন একটি মিশ্র হলেও আশাব্যঞ্জক চিত্র তুলে ধরে—যেখানে একদিকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দৃশ্যমান ও দ্রুত উদ্যোগ রয়েছে, অন্যদিকে কিছু মৌলিক প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত চ্যালেঞ্জও সামনে এসেছে।
বিদেশে কর্মসংস্থানসৌদি আরবে আটকে শ্রমবাজার, সুখবর নেই কোথাওবাংলাদেশ থেকে গত কয়েক বছরে বিদেশ পাড়ি দেওয়া শ্রমিকের ৫০ থেকে ৭০ শতাংশই গেছে সৌদি আরব। চলতি বছরের আড়াই মাসেও দেখা গেছে একই ধারা। এই সময়ে কর্মীদের ৬৫ শতাংশই গেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।
ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্তে ৪ সদস্যের কমিটিঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন—যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।
শিল্পকলা একাডেমিতে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।