নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর ‘হামলায়’ বাবা নিহত, ছেলেসহ আহত ২নাটোরে মোটরসাইকেলের সাইড লাইট ভাঙা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাউসার আলী (২৫) ও পরিবারের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
কাবুলে মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, ৪০০ প্রাণহানির দাবি তালেবানেরআফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তালেবান সরকার। তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিশোরগঞ্জে সড়কে গেল ৫ প্রাণকিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে চারটি দুর্ঘটনা ঘটে।
জাবি ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতন: ২০ দিন পরও অধরা অভিযুক্ত, উল্টো হুমকিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার ২০ দিন পার হলেও এখনো অধরা অভিযুক্ত। উল্টো ভুক্তভোগী ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছেন অভিযুক্ত তরিকুল ইসলাম।
তেল রাজনীতি থেকে রণক্ষেত্র: খারগ দ্বীপ কি বিশ্ব অর্থনীতির নতুন ‘ফ্ল্যাশপয়েন্ট’?পারস্য উপসাগরের অগভীর জলরাশিতে অবস্থিত ক্ষুদ্র পাথুরে ভূখণ্ড ‘খারগ দ্বীপ’ আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে বিপজ্জনক ‘ফ্ল্যাশপয়েন্ট’ হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশের নিয়ন্ত্রক এই দ্বীপটি কেবল একটি টার্মিনাল নয়, বরং তেহরানের অর্থনীতির প্রধান ধমনি।
সাঙ্গু নদীর পাথরে সরকারি অবকাঠামোঅভিযানের আগেই সরিয়ে ফেলা হয় পাথরচূর্ণবান্দরবানের থানচি উপজেলার তিন্দু পর্যটন এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের আগেই তা সরিয়ে ফেলা হয়েছে। ফলে অভিযানে গিয়ে জড়িত কাউকে ধরতে পারেনি তারা।
বিডিজেএর সভাপতি সৈকত, সম্পাদক রুপলবরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল জাজিরার এক্সপ্লেইনারক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, তবুও ইরান যেভাবে হামলা চালাচ্ছেযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সক্ষমতা কমলেও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি করার যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে বলে তারা জানিয়েছেন।
নগদ অর্থের ব্যবহার কমছে, ইউনিট গঠনের নির্দেশবিএনপি সরকার দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ডিজিটাল লেনদেন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চায়।
নামমূল্যে পশু হাট নিতে বিএনপি-জামায়াত ‘ঐক্য’রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটির নেতারা রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে গোপন সমঝোতা করেছেন বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ঈদে ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী, পাশে থাকবেন ছাত্রনেতারারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শতাধিক শিক্ষার্থী ঈদুল ফিতরের সময়ে অবস্থান করবেন। চাকরির প্রস্তুতি, একাডেমিক পরীক্ষাসহ নানা কারণে তারা বাড়ি ফিরতে পারেননি।
স্কুল-কলেজের সভাপতির লাগবে স্নাতক, বিশেষ ক্ষেত্রে ‘ছাড়’দেশের বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক বা সমমানের হতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে আজ সোমবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে: নাহিদ ইসলামসরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে, সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
‘বাদলের কারাবাস’তাজমহল দর্শনে ১৮ বছরের বন্দিজীবনকথাসাহিত্যিক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বাদলের কারাবাস’ প্রকাশিত হয়েছে। নিছক গল্পের সীমানা ছাড়িয়ে বইটি হয়ে উঠেছে এক নির্দোষ তরুণের দীর্ঘ দেড় দশকের বেশি বন্দিজীবনের করুণ আলেখ্য।
ট্রাম্পকে পাত্তা দিল না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিসযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও চলমান ইরান যুদ্ধে জড়াবেনা বলে স্পষ্ট বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটোর সদস্য যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস।
মধ্যপ্রাচ্য ছেড়ে মালয়েশিয়ায় মার্কিন রণতরি, রহস্য দানা বাঁধছেমধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যেই মাইন শনাক্তকারী দুটি মার্কিন রণতরি হঠাৎ মালয়েশিয়ায় দেখা গেছে।
ইপিএর সুফল পেতে কার্যকর শিল্পনীতির আহ্বান জাপানি রাষ্ট্রদূতেরবাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, শিল্পখাতের বহুমুখীকরণ, কার্যকর শিল্পনীতি গ্রহণ এবং চুক্তির বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।