‘সাহিত্যিকের কাজ তো নব্বই দশকে পড়ে থাকা নয়’নভেলিস্ট মুরাদ কিবরিয়া তাঁর সদ্য প্রকাশিত নভেল ‘ক্যাফে রেভুল্যুশন’ নিয়ে কথা বলেছেন পপস্ট্রিমের সঙ্গে। বাংলাদেশি লিটারেচারে পপ কালচার, ল্যাংগুয়েজ, জেনজি-মিলেনিয়াল রিলেশনশিপ এবং '২৪ এর গণঅভ্যুত্থানসহ সমসাময়িক নানা প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
হরমুজের অচলাবস্থায় চাপে বাংলাদেশের শিল্প খাতমধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম সমুদ্রপথ হরমুজ প্রণালি। এই নৌপথে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও ২৫ শতাংশ এলএনজি পরিবহন হয়। হরমুজের অচলাবস্থা দীর্ঘায়িত হলে, তার সরাসরি প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পের উৎপাদন।
বইমেলার বিশেষ আকর্ষণ কাকতাড়ুয়ার পাপেট শোপাপেট শো মূলত একটি প্রাচীন লোকশিল্প, যেখানে মানুষ বা প্রাণীর অবয়বধারী পুতুলগুলো সুতা, তার বা হাতের মাধ্যমে নড়াচড়া করিয়ে গল্প বলা হয়। এটি বিনোদনের পাশাপাশি ছোট-বড় সবার জন্য শিক্ষণীয় বার্তা পৌঁছে দেওয়ার একটি আনন্দদায়ক মাধ্যম।
এক মাসেরও কম সময়ে প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে মানুষের কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, এক মাসেরও কম সময়ের মধ্যে এই প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।’
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্নসংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
১৭ পরিবারের নারী প্রধানের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রীপরিবারের নারী প্রধানের নামে পরীক্ষামূলকভাবে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন।
রাঙামাটিতে ভোটের দিন দায়িত্ব পালন না করায় এক কর্মকর্তা সাময়িক বরখাস্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার হবে ইরানে ‘সবচেয়ে কঠোর হামলার দিন’ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত হামলার জেরে শুরু হওয়া ইরান যুদ্ধ ১১ দিনে গড়িয়েছে। টানা বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পাল্টা আক্রমণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দিনের সবশেষ খবরাখবর পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
‘ঘুষে’র অডিও ফাঁস: প্রসিকিউটরের দাবি ‘অপপ্রচার’, আসামিপক্ষ বলছে ‘সত্য হতে পারে’জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আসামিকে ‘খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে’ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।
আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূরের বরখাস্তের আদেশ বাতিলঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিমাঞ্চলের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার।
বাংলাদেশে ফিরতে গিয়েই ধরা পড়েন হাদির দুই ঘাতকবাংলাদেশের আলোচিত রাজনৈতিক কর্মী ও ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। এই মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক করেছে পুলিশ।
আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা নিহতমধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে।
মুখে মুখে তেলের পর্যাপ্ত মজুদ, পাম্পে বাড়ছেই সারিকয়েক দিন ধরে রাজধানীর ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকদের লাইন। যদিও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গুজব-আতঙ্কে সরকারের বেঁধে দেওয়া নিয়মের কারণে বিক্রি কমে গেছে।
ইরানের হামলায় পর্যুদস্ত ইসরায়েল, টানা সাইরেনইরান ও লেবাননের হিজবুল্লাহর রকেট ব্যাপক রকেট হামলার কারণে ইসরায়েলের প্রাণকেন্দ্র হাইফা ও উত্তরাঞ্চলীয় আশপাশের এলাকায় টানা সাইরেন বাজছে। পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
বইমেলায় পাঠকের আগ্রহে ৭ বইঅমর একুশে বইমেলা ধীরে ধীরে জমে উঠছে। ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, দর্শন ও সাহিত্যের নানা বিষয়ের বেশ কিছু বই পাঠকের আগ্রহে চলে এসেছে। পাঠকের আগ্রহে থাকা গুরুত্বপূর্ণ সাতটি বইয়ের বিস্তারিত–
রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ দূর করতে হবে: জামায়াত আমিররাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ফেসবুক ‘চেক-ইন’ বনাম মধ্যবিত্তের ঈদের কেনাকাটারমজান মাসের মাঝমাঝি সময়ে চারদিকে যেন বেজে ওঠে ঈদের আগমনী বার্তা। দোকানে দোকানে মানুষের উপচে পড়া ভিড় জানান দেয় ঈদ আসলো বলে। কিন্তু এই চাকচিক্য আর আনন্দ-উচ্ছ্বাসের ভিড়ে সমাজের একটি শ্রেণি যেন কিছুটা নীরব হয়েই ঘুরে বেড়ায়।