ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
সৈয়দপুরে নির্বাচনী প্রচারে উর্দু: বহুত্ববাদ ও অন্তর্ভুক্তির রাজনীতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো নীলফামারীর নির্বাচনী এলাকাগুলোও এখন সরগরম। তবে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে এবার এক ভিন্নধর্মী নির্বাচনী সংস্কৃতির দেখা মিলছে।
তিন প্রতিবেশীর নজরে বাংলাদেশের জাতীয় নির্বাচনআসন্ন নির্বাচনকে ভারত, চীন ও পাকিস্তান ঠিক কীভাবে দেখছে? ভোটের ফলাফল কি সত্যিই তাদের জন্য গুরুত্বপূর্ণ? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কিছু বিষয় খতিয়ে দেখব।
দলীয় ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স অঙ্গীকার নিয়ে বিআইজিএফ’র গোলটেবিল বৈঠকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স-সংক্রান্ত অঙ্গীকার ও অগ্রাধিকার নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।
একই দিনে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলনএকই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। দুটি দলই আগামীকাল বুধবার পৃথক অনুষ্ঠানে তাদের ইশতেহার ঘোষণা করবে। যদিও জামায়াতের ইশতেহার ঘোষণার কথা ছিল আজ মঙ্গলবার। তবে একদিন পিছিয়ে বুধবার ইশতেহার ঘোষণার কথা জানিয়েছে জামায়াত।
রাজশাহী-৩ভোটের হিসাব পাল্টে দিতে পারেন চেয়ারম্যান-মেম্বাররাআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সমীকরণ বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। ব্যালটে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। তবে এই সহজ হিসেবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান
নির্বাচনের আগে প্রশাসন ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে : আসিফ মাহমুদসিংড়ায় এক পদযাত্রায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি প্রার্থীকে শোকজ করার কারণে, আমরা দেখছি, ওই দিন যেতে না যেতেই সেই অফিসারকে উইড্রো করা হয়েছে।’
রাজশাহী-২ডিগ্রি পাস করেও অটোরিকশা চালান হাবিবুর, চান কর্মসংস্থানের নিশ্চয়তাডিগ্রি পাস করে এখন হাতে অটোরিকশার হ্যান্ডেল। যে বয়সে কোনো অফিসে কাজ করার কথা ছিল, সেই বয়সে হাবিবুর রহমান শহরের রাস্তায় রিকশার চাকা ঘুরিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, ‘ভোট এলেই সবাই স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্ন আর সত্যি হয় না। কেউ তো এতদিন ধরে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারল না।’
মানুষ তাঁর মায়ের অপমান সহ্য করতে পারে না : ডা. শফিকুর রহমানকিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘যে জাতি মা কে সম্মান করে, আল্লাহ-তাআলা তাঁদের সম্মান বৃদ্ধি করে দেন। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তাঁর মায়ের অপমান সহ্য করতে পারে না।’
'জঙ্গি নাটক' সাজিয়ে ৭ জনকে হত্যা: সাবেক ২ আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগগাজীপুরের পাতারটেকে কথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক দুই আইজিপি ও ডিএমপির সাবেক কমিশনারসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
তারেক রহমানকে নিয়ে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ বিএনপিরতারেক রহমান ও বিএনপির নামে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ তুলেছে দলটি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নং রোডে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন অভিযোগ তোলেন।
বড় দলের বাইরে রাজনীতি সম্ভব?নির্বাচনের হাওয়া বইছে দেশে। এই প্রেক্ষাপটে Stream Talk-এ মুখোমুখি ঢাকা-১৬ আসনে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম। বড় রাজনৈতিক দল, বিপুল অর্থব্যয় ও দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে দাঁড়িয়ে শ্রমিক, নিম্নআয়ের মানুষ ও তরুণদের কণ্ঠ তুলে ধরার লড়াইয়ের কথা বললেন তিনি।
এক দিনে তিন দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দামদেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
নির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভেনির্বাচন নিয়ে স্ট্রিমের বিশেষ মাইক্রো ওয়েবসাইট এখন লাইভে।
পাঁচ হাজার বছরের পুরোনো শহর তালিনে তানভীর অপুএস্তোনিয়ার রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর তালিন । বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরের তীরে উত্তর এস্তোনিয়ার একটি উপসাগরে অবস্থিত এই শহর। ঢাকা স্ট্রিমের সাথে তালিন শহরের অভিজ্ঞতা শেয়ার করেছেন তানভীর অপু।
'চায়ের আড্ডা' অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমানবিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশেষ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান "চায়ের আড্ডা"। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি অর্থপূর্ণ ও কার্যকর সংলাপের সেতুবন্ধন তৈরি করা।