চুয়াডাঙ্গা-১ ও ২শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ভোটাররা দেখতে চান বাস্তব উন্নয়নসীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচন এলে প্রার্থীরা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও পরে তা ভুলে যান—এমন আক্ষেপ এ জনপদের মানুষের দীর্ঘদিনের।
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হওয়ায় এবং দেশত্যাগের আশঙ্কায় সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ এল।
চুয়াডাঙ্গায় ভোটারদের দাবি কৃষি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতালচুয়াডাঙ্গা জেলার শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান নিয়ে জনগণের দীর্বদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনা এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করে বহুতলা ভবন করা হলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: রায় ৫ ফেব্রুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে আগামী বৃহস্পতিবার।
কাপাসিয়ায় কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যাগাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের মারধরে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর ওপর হামলা হয়। নিহত হেলাল উদ্দিনের (৫৫) বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামে। তিনি কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
‘আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
নারী নেতৃত্ব প্রসঙ্গে শফিকুরের পোস্ট: অ্যাকাউন্ট হ্যাক ও ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতেরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী নেতৃত্ব প্রসঙ্গে ওই পোস্টের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
'মিডিয়া তার নিজের মতো চলতে চাইলে মিডিয়ার লোকেদেরও প্রস্তুতি থাকা দরকার'বাংলাদেশের গণমাধ্যমের বিবর্তন, সাংবাদিকতার দৃশ্যপট পরিবর্তন এবং এর গুণগত মানোন্নয়ন নিয়ে স্ট্রিম টকে কথা বলেছেন গণমাধ্যম বিশেষজ্ঞ সমর রায়।
সাইবার আক্রমণের অভিযোগ এনেছেন ববি হাজ্জাজের স্ত্রী রাশনাসম্প্রতি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাইবার আক্রমণের শিকার হওয়ার অভিযোগ এনেছেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিষ্টার রাশনা ইমাম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত ২২ ডিসেম্বর তিনি ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঢাকা ১৩-এ
'নতুন সরকার এসে সবচেয়ে বড় যে বিপদে পড়বে, সে দেখবে তার পয়সা নেই'স্ট্রিম টকের আজকের পর্বে ঢাকা স্ট্রিমে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
চুয়াডাঙ্গায় ড্রেন ও সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরাচুয়াডাঙ্গা পৌর এলাকায় ড্রেন ও সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চরম নাভিশ্বাস উঠেছে নাগরিকদের জীবনে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকা এবং ড্রেনের ময়লা উপচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এখন এ শহরের নিত্যদিনের চিত্র।
জোস্ থেকে পেরা: শব্দের অর্থ যখন বদলে যায়কোনো কিছু প্রবলভাবে ভালো লাগলে কিংবা আনন্দদায়ক হলে তরুণেরা বলেন ‘জোস্’। তরুণদের ভাষায় ফারসি থেকে বাংলা ভাষায় পরিগৃহীত ‘জোশ’ শব্দটিরও রূপান্তর ঘটেছে। ‘জোশ’ থেকে হয়েছে ‘জোস্’। ফারসিতে ‘জোশ’ শব্দের প্রধান অর্থ তাপ।
চুয়াডাঙ্গা-১আওয়ামী লীগ নেই মাঠে, জয় পেতে মরিয়া বিএনপি-জামায়াতদীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠের বাইরে থাকায় জয়ের মালা পরতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। গ্রাম-গঞ্জে গভীর রাত পর্যন্ত নির্বাচনী অফিসে নেতাকর্মীদের পদচারণা আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে মুখর এখন চুয়াডাঙ্গা
শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমানশেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
জ্বালানি তেলের দাম কমল, আজ থেকে কার্যকরদেশের বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। গত মাসে দাম প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছিল। এ মাসে আরও ২ টাকা করে কমানো হয়েছে।
বেলুচিস্তানে সমন্বিত হামলা: ৯২ ‘জঙ্গি’ নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীরপাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ‘সমন্বিত ও প্রাণঘাতী’ হামলার পর অভিযান চালিয়ে অন্তত ৯২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) এসব হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩২ ফিলিস্তিনি নিহতফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) একাধিক হামলায় নারী-শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারীরা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জবাবে তারা এই হামলা চালিয়েছে। খবর বিবিসির।