প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল ও গফুর, ‘বাধা নেই’ মোবাশ্বেরেরকুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা-১০ আসনে আবদুল গফুর ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে কুমিল্লা-১০ আসনে দলটির আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধেও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপিল করতে পারবেন বলে রায় দিয়েছেন উচ্চ আদালত।
বাবা-ছেলের দ্বন্দ্বে বন্ধ ইউরোপিয়ান ইউনিভার্সিটি, বিপাকে হাজারো শিক্ষার্থীবাবা ও ছেলের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর গাবতলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির ৬ হাজারের বেশি শিক্ষার্থী।
বাঘারপাড়ায় গ্রেনেডসহ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধারযশোরের বাঘারপাড়া উপজেলার একটি বাড়ি থেকে গ্রেনেড, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দড়িহাগড়া গ্রামের রায়হান মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।
কমার পর ১২ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দামদুই দফায় কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
৭৫ আসনে সক্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থী, দুই-তৃতীয়াংশেই ত্রিমুখী লড়াইয়ের আভাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাঁদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন।
আ.লীগের দুঃসময়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াব বলে বিএনপি করেছিলাম: জিলানীআওয়ামী লীগের দুঃসময়ে গোপালগঞ্জ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবেন বলেই বিএনপির রাজনীতি করেছিলেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
পরিবেশবান্ধব কারখানা হিসেবে বিশ্বরেকর্ড, হ্যামস গার্মেন্টসকে সংবর্ধনাসবুজ কারখানা হিসেবে বিশ্বে সর্বোচ্চ লিড (এলইইডি) স্কোর অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেডকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
নিরাপত্তার অজুহাতে বন্ধ দোহারের ৪০০ বছরের গ্রামীণ মেলাঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুরে চার শতাধিক বছরের পুরোনো গ্রামীণ মেলা নিরাপত্তার অজুহাতে অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এতে দূর-দূরদূরান্ত থেকে পণ্যের পসরা নিয়ে মেলার প্রাঙ্গণে আসার পরও ফিরে যেতে হচ্ছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে।
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে: ফজলুর রহমানকিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘাগড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ইসির বিরুদ্ধেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সাংবাদিকদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের আপত্তির মুখে এ পদ্ধতি থেকে সরে আসে ইসি। কিন্তু এরমধ্যে নিবন্ধন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীতে হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধাররাজধানীর পূর্ব রামপুরা থেকে হাত বাঁধা অবস্থায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ ‘বিদায়ী পরিহাস’: টিআইবিগণমাধ্যম সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের যে সুপারিশ করেছিল, সরকার তা উপেক্ষা করেছে। পরিবর্তে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণাধীন দুটি পৃথক কমিশন গঠনের খসড়া প্রকাশ করা হয়েছে, যার প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সরকারি কর্তৃত্বাধীন।
৫৮ হাজার টন মার্কিন গম নিয়ে জাহাজ এল চট্টগ্রামেযুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিকটন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ।
চোর ঠেকাতে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গেল প্রাণমাছ চুরি ঠেকাতে ঘেরের পাড়জুড়ে বিদ্যুতের লাইন টেনেছিলেন সাতক্ষীরা সদরের তেঁতুলতলা গ্রামে মনিরুল ইসলাম (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের পাড়ে টমেটো তুলতে গিয়ে পা পিছলে সেই তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৫ আগস্টের পরিবর্তন রাজনীতির পাশাপাশি মানুষের ভাগ্যেও হতে হবে: তারেক রহমানচব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তন এনেছে তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের ভাগ্যেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লার দুই আসনে বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ কালওই তিন প্রার্থী হলেন– কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া ও আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী।
প্যারোল বা জামিন: সাদ্দামের ক্ষেত্রে যা ঘটেছেঅবশেষে সাদ্দাম ফিরলেন তার প্রিয়তমা স্ত্রীর কাছে। ফিরলেন ৯ মাস বয়সী পুত্র সেজানের কাছে। কিন্তু ফিরতে হলো তাদের কবরের কাছে। দেশবাসীকে ছুঁয়েছে তাঁর মায়ের আক্ষেপ—‘এখন জামিন হওয়া আর না হওয়া সমান। বাড়ি এসে দেখবে ছেলে–বউয়ের কবর। তাহলে এই জামিন দিয়ে কী হবে?’