স্টার্টআপ ইকোসিস্টেম গড়াই আইটি ইনকিউবেশন সেন্টারের লক্ষ্য: ফয়েজ তৈয়্যেবডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব বলেছেন, দেশে স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের মূল উদ্দেশ্য।
ঠাকুরগাঁও-১ আসনজামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি: মির্জা ফখরুলরাষ্ট্র পরিচালনায় বিএনপি পরীক্ষিত বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো সরকারে গিয়ে কাজ করেনি। আমরা পরীক্ষিত, আমাদের ভোটে সরকারে গিয়ে কাজ করেছি।
মাগুরায় ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরমাগুরা সদর উপজেলার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাস্তা ও খেলার মাঠ পর্যবেক্ষণের জন্য দুটি সিসিটিভি ক্যামেরায় স্থাপন করে নির্বাচন কমিশন। স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২১ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩) সন্ধ্যা ৬টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিক্ষোভের পাঠ: ইরানের শিক্ষা, পাকিস্তানের সতর্কতাপশ্চিমা বিশ্ব ইরানের ছোটখাটো বিক্ষোভ নিয়ে তোলপাড় করলেও পাকিস্তানের বিশাল গণআন্দোলন নিয়ে নীরব। কেন এই দ্বিচারিতা? জুনায়েদ এস. আহমদের লেখায় উঠে এসেছে পশ্চিমাদের ‘দৃশ্যমানতার রাজনীতি’ ও ভূ-রাজনৈতিক স্বার্থের নির্মম সত্য, যেখানে গণতন্ত্র রক্ষার বুলি কেবলই সুবিধাবাদের আড়ালে ঢাকা পড়ে যায়।
জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না: রাশেদ প্রধানগণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন যেতে পারত, এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, তাই মৃত্যুকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
কক্সবাজার-১ আসনভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিননিজেদের বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের পক্ষের শক্তি যারা ছিল, তারা সেখানে পালিয়ে গেছে। বিদেশিদের গোলামি করে আরেকটি শক্তি বিভ্রান্তিমূলক রাজনীতি করছে।
রাজ্জাক: 'এক্সট্রা' থেকে নায়ক, নায়ক থেকে 'নায়করাজ'আজ ২৩ জানুয়ারি 'নায়করাজ' রাজ্জাকের জন্মদিন। তাঁর অভিনয়জীবনের শুরুটা হয়েছিল একেবারেই ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিনেমা দুনিয়া যাকে বলে ‘এক্সট্রা’।
ঢাকা-৬ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থীরা রাস্তায় নামতে পারবেন না: ইশরাকবিএনপি চাইলে জামায়াতের প্রার্থী নির্বাচনের প্রচারে রাস্তায় নামতে পারবেন না বলের মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে দলটির প্রার্থী ইশরাক হোসেন।
নির্বাচন আচরণবিধি: কী করা যাবে, কী যাবে নাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) থেকে সব দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছেন।
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন।
ফ্যাসিবাদকে আটকাতে গণভোটে হ্যাঁ-র বিকল্প নেই: আদিলুর রহমান খানজুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে প্রশাসনসহ সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।
বগুড়া-৭জিয়াউর রহমানের জন্মভূমিতে এবার উন্নয়ন-বঞ্চনা ঘোচানোর লড়াইবগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪২ নম্বর নির্বাচনী এলাকা বগুড়া-৭ আসন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় এই আসনটি দীর্ঘদিন ধরেই ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত।
মর্যাদা প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্রআনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এক বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে শুরু হওয়া প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও ত্যাগের ঘোষণা দিয়েছে।
নির্বাচিত হলে উত্তরবঙ্গকে ‘কৃষি রাজধানী’ বানানোর ঘোষণা জামায়াত আমিরেরআগামী নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে উত্তরবঙ্গকে বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় এবং মধ্যস্বত্বভোগীরা যাতে লভ্যাংশ লুটে নিতে না পারে, সে জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হবে।
বগুড়া-৫১৭ বছরের অবহেলা কাটাতে চান শেরপুর-ধুনটের ভোটাররা, প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যাসাড়ে চার শ বছরের প্রাচীন খেরুয়া মসজিদ আর ঐতিহ্যবাহী দইয়ের শহরখ্যাত শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই জনপদে এখন বইছে নির্বাচনী হাওয়া। তবে দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলেছেন বেশির ভাগ ভোটার।