নব্বইয়ের টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন হয়নি, ড. ইউনূসের সমালোচনা সুলতানা কামালের১৯৯০ সালের টাস্কফোর্সের অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অথচ তিনি সেই টাস্কফোর্সের কোনো সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেননি বলে সমালোচনা করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের এই সদস্য এ মন্তব্য করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকার সুন্দর কথা বলছে, মাঠে কার্যকারিতা নেই: জামায়াতনির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন ‘সুন্দর সুন্দর কথা’ বললেও মাঠে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
শাকসু নির্বাচনে শিবিরের ২৮ দফা ইশতেহারশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল। ২৮ টি সংস্কারের টার্গেট নিয়ে ইশতেহার ঘোষণা করেছে প্যানেলটি।
জুলাই অভ্যুত্থানে হত্যা ও লাশ গুম: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ২৬ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাজুলাই গণঅভ্যুত্থানে মুগ্ধসহ আন্দোলনকারীদের হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।
পৃথক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
বিক্ষোভ ঠেকাতে মিনেসোটায় সেনা নামানোর হুমকি ট্রাম্পেরমিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান ও আইসিই এজেন্টদের উপস্থিতির প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি ‘বিদ্রোহ দমন আইন’ জারির কঠোর হুঁশিয়ারি দেন।
সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ: ঢাবির বাস ভাঙচুর, শিক্ষার্থী আহতঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর এবং অন্তত দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
১১ দলের নির্বাচনী জোট: ২৫৩ আসন বণ্টন, নেই ইসলামী আন্দোলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছে জামায়াতসহ ১১ দলীয় জোট। তবে সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আপাতত কোন দল কত আসনে নির্বাচন করবে সেটি জানানো হয়েছে। আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করা হয়নি।
সপরিবারে যমুনায় তারেক রহমান, নেই রাজনৈতিক এজেন্ডাপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন জীবন শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটাই তাঁর সাক্ষাৎ।
ইসি থেকে সুপ্রিম কোর্ট: প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি লড়াইআগামী ফেব্রুয়ারি মাসে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে এবারের ভোটের হিসাবনিকাশ আগের যেকোনো সময়ের চেয়ে আলাদা।
নির্বাচনী ঐক্য: ইসলামী আন্দোলন নেই, সংবাদ সম্মেলনে জামায়াতসহ ১০ দলইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ছাড়াই নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীসহ ১০ দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সত্যজিৎ রায়ের হাত ধরে শুরু, এরপর বাংলাদেশি সিনেমায়: জয়শ্রী কবিরের জীবনাবসানকিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। কলকাতার সিনেমায় সম্ভাবনাময় ভবিষ্যৎ থাকলেও ‘মিস ক্যালকাটা’ খ্যাত এই নায়িকার জীবনে বড় পরিবর্তন আসে, যখন সত্যজিৎ রায় তাঁকে বাংলাদেশের নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আলমগীর কবিরের নির্দেশনায় তিনি বেশ কিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন।
ইসির গেজেট বহাল: ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচনসীমানাসংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট প্রকাশ করেছিল, তার আলোকেই এই নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেওয়া হয়েছে।
অবৈধ নিয়োগের অভিযোগ: চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলেরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
শুক্রবার রাবির ভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে ।
ওসমান হাদি হত্যার বিচারে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চেরশহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।