তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময় নতুন ধারার গণমাধ্যমের জন্য ইকোসিস্টেম গড়ে তোলা দরকার: ঢাকা স্ট্রিম সম্পাদককরপোরেট ও বড় গণমাধ্যমের বাইরে গড়ে ওঠা নতুন ধারার ছোট এবং মাঝারি গণমাধ্যমগুলোর জন্য টেকসই ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
ডাকসু থেকে জকসু: ৫ ছাত্র সংসদ নির্বাচনেই শিবিরের জয়ের কারণ কীঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
রামগড়ে পাহাড় কাটার অভিযোগের তদন্ত শুরুখাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ তদন্তে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
কিশোরগঞ্জে মীমাংসা বৈঠকেই দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনে বসা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
ইসিকে ‘যেখানে মব সেখানে প্রতিরোধ’ নীতিতে চলার আহ্বান জাপা মহাসচিবেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যেখানে মব, সেখানেই প্রতিরোধ’ নীতিতে নির্বাচন কমিশনকে (ইসি) চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে।
জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট আসা জরুরি: আদিলুর রহমান খানছাত্র-জনতার রক্তে লেখা ‘জুলাই সনদ’-এর পক্ষে জনগণের মতামত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার মাধ্যমেই প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গণভোট।
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড ব্যবসায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫সড়াইলের অরুয়াইল ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজের মধ্যে বাল্কহেড ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নির্বাচনে টাকার ছড়াছড়ি ও সহিংসতা বন্ধের আহ্বান সিপিডিরআসন্ন নির্বাচনে টাকার অবৈধ ব্যবহার ও সহিংসতা রোধের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।
১৮৬ বছর আগের যে ঘটনা বদলে দিয়েছিল ভারতবর্ষের চা-শিল্পের ইতিহাসবিশ্বজুড়ে চায়ের একমাত্র জোগানদাতা ছিল চীন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চীন থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করে চা কিনতে হতো। পরবর্তী সময়ে তারা এর বিনিময়ে আফিম বিক্রি শুরু করলেও চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সবসময়ই নড়বড়ে ছিল।
‘মুজিব ভাই’ সিনেমায় আসলে কত টাকা খরচ হয়েছিলসাম্প্রতিক সময়ে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন সিনেমার ব্যয়ের অঙ্ক ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সিনেমাটিতে ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে সরকার গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনের বরাত দেয়া হচ্ছে।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টাবেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার দ্রুত কমানোর বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই মুহূর্তে চট করে ব্যাংকের সুদের হার কমানো সম্ভব নয়।
জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে চবি শিক্ষক আটকজুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটকে রাখেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি প্রক্টর অফিসে আছেন।
ইরানের চলমান বিক্ষোভ শুধু সেক্যুলারদের নয়, তাই দমানো কঠিন হবেইরানে চলমান বিক্ষোভ ইসলামি প্রজাতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিক্ষোভের মূল কারণ অর্থনৈতিক হতাশা। তবে দ্রুতই তা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের দাবিতে রূপ নিচ্ছে।
কর ও ঋণখেলাপ ইস্যুতে শক্ত অবস্থানে ইসি, দুই প্রার্থীর আবেদন নামঞ্জুরআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর ফাঁকি ও ঋণখেলাপের দায়ে অভিযুক্ত প্রার্থীদের কোনো ছাড় দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানির প্রথম দিনেই কঠোর অবস্থান জানান দিয়েছে সংস্থাটি। শনিবার (১০ জানুয়ারি) কর ও ঋণ বকেয়া থাকায় দুই প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন।
‘বিশেষ দলকে’ সরকারি প্রটোকল ও মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলামআসন্ন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুবিধা ও প্রটোকল দেওয়া হচ্ছে, যা নির্বাচনের মাঠে অসম অবস্থা তৈরি করছে।
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা জনপ্রিয় করতে হবে: সমাজকল্যাণ সচিবশারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব ধরে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।