তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন, ভোটের হিসাব বুঝে ঘরে ফিরবেন: তারেক রহমাননির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নামাজ শেষে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। একদম ভোটের হিসাবনিকাশ বুঝে ঘরে ফিরবেন।
সাদ্দামের বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টাস্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
চট্টগ্রামে ‘কো-ফাউন্ডার বিডি’র উদ্যোক্তা সম্মেলনডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসার প্রসার ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কো-ফাউন্ডার বিডি’ উদ্যোক্তা সেমিনার।
সাবেক ডিএমপি কমিশনারের ২৩ কোটি টাকার সম্পদ ক্রোক, দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আটজনের নামে থাকা প্রায় ২৩ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষ ও ভবিষ্যৎ-সক্ষম ব্যাংকিং খাত গড়ার আহ্বান বিশেষজ্ঞদেরব্যাংকিং খাতকে আরও দক্ষ, নিরাপদ ও গ্রাহককেন্দ্রিক করতে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা।
৩৯ খেলাপিকে নিয়ে দেশ দুর্নীতিমুক্ত হবে না, বিএনপিকে জামায়াত আমিরনির্বাচনে জয়ী হলে দল ও ধর্মের ঊর্ধ্বে ওঠে দেশকে ফুলের বাগান বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, যাদের ৩৯ জন সংসদ সদস্য প্রার্থী ঋণখেলাপি। তারা কখনো দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।
মারা গেছেন একাত্তরে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালিএকাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
ক্রিকেটে কীভাবে গড়ে উঠল ভারতের একনায়কতন্ত্রতিন মোড়লের যুগ শেষ, বিশ্ব ক্রিকেট এখন চলছে ভারতের একক কর্তৃত্বে। বিসিসিআই কেবল বোর্ড নয়, পরিণত হয়েছে বৈশ্বিক ক্রীড়া রাজনীতির শক্তিকেন্দ্রে। আইপিএল ও করপোরেট শক্তির দাপটে অন্য দেশগুলো এখন বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহসও হারিয়ে ফেলেছে।
অকারণ হর্ন বন্ধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টারঅকারণে হর্ন দেওয়াকে ‘বদভ্যাস’ আখ্যা দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নির্বাচন ও গণভোট: পোশাক শিল্পে তিনদিনের বদলে একদিন ছুটি চায় বিজিএমইএআসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পাঞ্চল এলাকায় ঘোষিত ৩ দিনের সাধারণ ছুটি কমিয়ে ১ দিন করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলছে, টানা ৩ দিন ছুটি থাকলে রপ্তানি ও উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
নয়াদিল্লিতে দণ্ডিত হাসিনার বক্তব্য বাংলাদেশের প্রতি ‘অবমাননা’মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে সরকার। এ ঘটনাকে বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি অবমাননা আখ্যায়িত করা হয়েছে।
বগুড়া-৬ (সদর) আসনবগুড়ায় একমাত্র নারী প্রার্থী দিলরুবা, প্রতিদ্বন্দ্বী তারেক রহমানবগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় ৩৪ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী দিলরুবা লড়ছেন এই আসনেই। কিছু কর্মী-সমর্থক নিয়ে সারা দিন শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। বিষয়টি আলাদাভাবে দৃষ্টি কাড়ছে।
সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে ‘ধূম্রজাল’: পরিবারের আবেদন না করার দাবি মন্ত্রণালয়েরযশোর কেন্দ্রীয় কারাগারে হাজাতি বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তাঁর প্যারোলে মুক্তি নিয়ে সৃষ্ট ধূম্রজালের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করা হয়নি।
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইয়াসিন ও আরোহী খাইরুল হোসাইন কামরুল (২২)।
বিরুদ্ধপক্ষ নিজেদের দিল্লির সেবাদাসে পরিচিত করেছে: কর্নেল অলিলিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিপক্ষে যারা রয়েছে, তারা নিজেদের ‘দিল্লির সেবাদাস’ হিসেবে পরিচিত করিয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর ধুপখোলা মাঠে ১১ দলের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে নাৎসিবাদের ছায়াএকসময় যা ছিল উগ্রবাদী প্রচারপুস্তকের স্লোগান, আজ তা আমেরিকার রাষ্ট্রীয় ভাষ্য। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নাৎসি মতাদর্শ লালন ও প্রচারের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরান, ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনিযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হা