মানবপাচার মামলায় ভারতে দণ্ডিত ৪ বাংলাদেশিমানবপাচার মামলায় ভারতে সাজা পেয়েছেন চার বাংলাদেশি। বুধবার (৮ এপ্রিল) দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।
ফেনীতে ভোজ্যতেল মজুত করায় দুই লাখ টাকা জরিমানাফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে জেলার ইসলামপুর এলাকায় কবির অ্যান্ড সন্সকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
মনোয়ার বাবু হত্যা মামলায় হুইপ দুলুসহ জেএমবির সব আসামি খালাসরাজশাহীর বাগমারার আলোচিত মনোয়ার হোসেন বাবু হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামসুল আল্-আমীন রায় ঘোষণা করেন। রায়ে মামলার সব আসামিকেই খালাস দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন।
জামিন পেলেন জামায়াতের নারীকর্মী বিবি সাওদাভোলা পৌর জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
বিচারকের বিরুদ্ধে মামলা, আদালত চত্বরেই গ্রেপ্তার বাদীযশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন শহরের কাজীপাড়ার বাসিন্দা শরিফুল আলম।
তনু হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনের ডিএনএ মিলিয়ে দেখার নির্দেশকুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে এ নির্দেশ দেন বিচারক।
জামিন নামঞ্জুর, তবে সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবেক র্যাব কর্মকর্তার্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলা পুনর্তদন্ত ও সাক্ষী তলবের আবেদন খারিজচব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পুনর্তদন্ত (রি-ইনভেস্টিগেশন) ও সাক্ষী তলবের (রিকল) আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ইনস্টাগ্রাম ও ইউটিউব আসক্তিকর: যুক্তরাষ্ট্রের আদালতযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও ইউটিউবকে ‘আসক্তিকর’ এবং শিশুদের সুরক্ষায় অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে একটি রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে বাধা: সংবিধানের লঙ্ঘন বলছে আইনি পর্যালোচনাসুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে দেশের ‘বিদ্যমান আইন, বিচারিক নজির এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
তোফাজ্জল হত্যাবিচার বিলম্বিত করতে বারবার ‘নারাজি’ দিচ্ছে ঢাবি প্রশাসন, অভিযোগ বাদিপক্ষের আইনজীবীরঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বারবার ‘নারাজি’ (আপত্তি) দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পক্ষের আইনজীবী।
দুদকের মামলাতেও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
সন্ত্রাসবিরোধী আইন: নিয়তেই গণ্ডগোল?গত বছরের ২৮ আগস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযোগ— তাঁরা অনুষ্ঠানে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস
জ্বালানি তেলের মজুদদারি ও পাচার রোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালতইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
গুলশানে ফ্ল্যাট দুর্নীতি টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশরাজধানীর গুলশানে ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিনহত্যা ও রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা এখনও বিচারাধীন থাকায় তিনি আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
নরসিংদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যাসেই কিশোরীকে হত্যা করেন সৎ বাবা, দায় এড়াতে সাজান অপহরণ নাটকনরসিংদীর মাধবদীতে এক কিশোরী হত্যা মামলায় তাঁর সৎবাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।