যুক্তরাষ্ট্রকে ঘিরে ‘গভীর সন্দেহ’, তবুও সমঝোতার পথে ইরানযুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর সন্দেহ’ রেখেই যুদ্ধ বন্ধে সমঝোতার পথে এগোচ্ছে ইরান। দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা আব্বাস মোকতাদাই মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমাদের মূল নীতিই হলো যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস।
বিশ্বকাপ ২০২৬আয়োজক ট্রাম্পের ‘না’, ইরানের ক্যাম্প মেক্সিকোতেট্রাম্প প্রশাসনের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রের বদলে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোতে ক্যাম্প করবে ইরান ফুটবল দল। কেবল ম্যাচের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে তারা। স্থানীয় সময় সোমবার (২৫ মে) মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত, দাবি ইরানেরআকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রেরযুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখতে চেষ্টারত স্পিডবোট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানের সঙ্গে চুক্তিতে কর্মকর্তাদের তাড়াহুড়া না করার নির্দেশ ট্রাম্পেরইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে মার্কিন কর্মকর্তাদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, তারা চুক্তির খুব কাছাকাছি রয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার বসছে ইরান: শাহবাজ শরিফযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (২৪ মে) এক্স- হ্যান্ডেল পোস্টে তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবে।
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে না: মুজতবা খামেনিদেশের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দুইজন জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে। খবর রয়টার্সের।
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করাহারার শঙ্কায় আচমকা ভোট বাতিল রিপাবলিকানদেরবৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদে (হাউস) ওই ভোট হওয়ার কথা ছিল। তবে সদস্যদের অনুপস্থিতির কারণে রিপাবলিকানরা ভোটে হেরে যাওয়ার উপক্রম হওয়ায় ভোটই বাতিল করে দেওয়া হয়। খবর সিএনএনের।
ফের তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (২১ মে) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এর বরাতে এ খবর জানায় আল জাজিরা।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মতবিরোধ, ফোনালাপে উত্তেজনাইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ইরান বিষয়ে কীভাবে এগোনো উচিত, তা নিয়ে দুই নেতার মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।
‘ইরানের করিডর দিয়ে একদিনে হরমুজ পার ২৬ জাহাজ’হরমুজ প্রণালিতে নিজেদের নির্ধারিত করিডোর দিয়ে ২৪ ঘণ্টায় ২৬টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বিশ্বে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল ফের চালু নিয়ে স্থবিরতার মধ্যে এই তথ্য দিল বাহিনীটি। খবর আল-জাজিরার।
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল: নিউইয়র্ক টাইমসইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের একটি পরিকল্পনা সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে হত্যার পর দেশটির নতুন নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল ইসরায়েল।