প্রতিরক্ষা ভেদ করে দিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, বিস্মিত ইসরায়েলইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হলো দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা। দেশটির জন্য এটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। কিন্তু শহরটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্র আঘান হেনেছে তা এখন ইসরায়েলি কর্মকর্তাদের কাছে বিস্ময়।
হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া’ হবে।
ইসরায়েলের দিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২০ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস ভবন ধসের এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানি তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয় এবং মূল্য বৃদ্ধি পায়। সেই চাপ কমাতে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার (২১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরে রাজধানী তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শত্রুদের ‘পরাজিত’ করার দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতারমধ্যপ্রাচ্য যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে পরাজিত করার দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শুক্রবার (২০ মার্চ) ফারসি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তাঁর এক লিখিত বার্তায় তিনি এ দাবি করেন।
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্রইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের তিন সপ্তাহ পেরোনোর পর মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত মেরিন ও নৌসেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা।
ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্পইরানকে থামানোর লড়াইয়ে ‘সামরিকভাবে বিজয়’ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে, অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।
যুদ্ধে নিহত প্রবাসীর বিএমইটি থাকলে পরিবার পাবে অতিরিক্ত ১০ লাখ টাকামধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসীর বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড থাকলে তাঁর পরিবার অতিরিক্ত ১০ লাখ টাকা করে পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ইরান যুদ্ধ যেভাবে বিশ্বব্যাপী খাদ্যসংকটও ডেকে আনতে পারেইরানে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পর এবার বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় শুধু জ্বালানি সরবরাহ নয়, আন্তর্জাতিক সার বাজারও বড় ধরনের চাপে পড়েছে।
এবার আইআরজিসির মুখপাত্র নিহতইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।
দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের মরদেহসৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।
ঈদের দিনেও ক্ষেপণাস্ত্র হামলা পিছু ছাড়েনি মধ্যপ্রাচ্যের মুসলিমদেরমধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলিমরা আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করছেন। তবে ঈদের দিনও অঞ্চলটির অধিকাংশ দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।
অর্থনৈতিক যুদ্ধে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষইরান হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই প্রণালিতে চলা যেকোনো জাহাজকেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। ইরানের এই হুমকি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের পাল্টা আঘাত।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ আসছে কালইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সকালে আসবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ৬ দেশযুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান জানিয়েছে, তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতে ‘যথাযথ উদ্যোগে’ যুক্ত হতে প্রস্তুত রয়েছে।
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘দোসর’ হতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীঅবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মার্কিন মিত্রদের যুদ্ধাপরাধের ‘দোসর’ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।