বিএনপি দেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে, দাবি এনসিপিরবিএনপি সরকার দেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের অভিযোগ, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামেরউপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপি থেকে আরজু আহমাদের পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এনসিপি ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদনআগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের অনুমোদনক্রমে এই ঘোষণা আসে।
দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপিরদেশের সরকারি ও আধা-সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনমান বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সংসদে মিত্র সিটিতে প্রতিদ্বন্দ্বী, জামায়াত-এনসিপি সম্পর্কে নয়া মোড়পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির একক প্রার্থী ঘোষণা এবং জামায়াতেরও স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত এই জোটের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন ওঠেছে, এটি কি কৌশলগত অবস্থান, নাকি দূরত্বের শুরু।
অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতার আমন্ত্রণ পেলেন সারজিসবিশ্বের প্রাচীন বিতর্ক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন’ থেকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি।
ছাত্রশক্তির নেতা সিয়ামের পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সিয়াম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ সিটিতে মেয়রপ্রার্থী এনসিপির, ঢাকায় আসিফ-আদীবঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা হতে পারে আজসিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এনসিপির প্রথম কাউন্সিল: কলেবর বাড়াতে অন্য দলেও চোখজুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু করেছে প্রথম কাউন্সিলের প্রস্তুতি। একই সঙ্গে দলের পরিসর বাড়ানোর চেষ্টাও চলছে। এজন্য দলটি বেরিয়ে যাওয়া নেতাকর্মীকে ফেরানোর পাশাপাশি বিএনপিসহ অন্য দলের ‘বঞ্চিতদেরও’ টানার চেষ্টা করছে।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধনের ডাকঈদের ছুটি ও সাপ্তাহিক বিরতি শেষে রোববার (২৯ মার্চ) ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই দিনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন।
স্মৃতিসৌধে নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে বিতর্ক, এনসিপির ক্ষোভস্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে এনসিপিতে ভাঙন, আহ্বায়কসহ ৮ নেতার পদত্যাগচাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক অস্থিরতার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আটজন নেতা পদত্যাগ করেছেন।
ক্ষমতায় একজন, দেশ চালাচ্ছে কে বোঝা যাচ্ছে না: আসিফ মাহমুদএনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা যে জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপিকে চিনতাম, সেই বিএনপিকে এখন চিনতে পারছি না। ক্ষমতায় আছে একজন। কিন্তু দেশ কে চালাচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
জনরায়ের বিরুদ্ধে গিয়ে কেউ ইতিহাসে টিকে থাকেনি: আসিফ মাহমুদবাংলাদেশের ইতিহাসে যখনই কেউ সরকার গঠন করেছে এবং গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মুক্তিযুদ্ধে শহীদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে দেশে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।