টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দকক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকও আগ্নেয়াস্ত্র জব্দ করেছে নৌবাহিনী। অভিযানে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝড়ে লবণ আবাদ ধ্বংস, চাষির চোখে লোনাজলকালবৈশাখী ঝড় ও টানা ভারী বর্ষণে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। গত দুই দিনের বৈরী আবহাওয়ায় অন্তত ৬৮ হাজার একর লবণ মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১ লাখ টন লবণের উৎপাদন ব্যাহত হয়েছে বলে মাঠ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে।
নাফ নদীতে ৭ জেলেকে অপহরণ আরাকান আর্মিরকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরে ফেরার সময় বাংলাদেশি সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এ খবর পেয়েছেন বলে জানিয়েছেন ইউএনও ইমামুল হাফিজ।
রামুতে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যুকক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তাঁর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে। আক্রান্ত পরিবারটি রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন খুনিয়াপালং ইউপি সদস্য জয়নাল আবেদিন বাবুল।
কক্সবাজারে আবাসিক হোটেলে অর্ধগলিত মরদেহকক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
বঙ্গোপসাগরে লঘুচাপ, বিপাকে পর্যটকেরাবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুদিন ধরে সুর্যের দেখা নেই। মঙ্গলবার থেকে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে।
ভয়াল ২৯ এপ্রিল: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে উপকূলবাসীকেউপকূলবাসীর কাছে ২৯ এপ্রিল মানেই শোক, বেদনা আর হারানোর দীর্ঘশ্বাস। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে চালিয়েছিল নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় জনপদ, বিলীন হয়ে যায় হাজারো পরিবার।
মিয়ানমার থেকে বস্তায় আনা ১ লাখ পিস ইয়াবা জব্দকক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে বস্তায় করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বস্তা বহনকারী ব্যক্তি ধাওয়া খেয়ে আবার ওই দেশে চলে গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
পর্যটন নগরীতে বছরে ৬ থেকে ১৪ ফুট নামছে পানির স্তর, সংকট তীব্রকক্সবাজার শহরে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে। এতে করে বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই পরিশোধিত ও বোতলজাত পানির চাহিদাও বাড়ছে।
কক্সবাজারে ঘুরছে সম্ভাবনার চাকা, বাতাস থেকে মিলছে বিদ্যুৎবিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব যখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে পড়ছে, তখন কক্সবাজারের উপকূলে নীরবে ঘুরছে এক ভিন্ন সম্ভাবনার চাকা। বাতাসকে শক্তিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে খুরুশকুল-চৌফলদণ্ডীর বায়ু বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে এটি এলাকায় প্রযুক্তি ও পর্যটনের এক নতুন প্রতীক হয়ে উঠেছে।
অপহরণের দুদিন পর মুক্তিপণ দিয়ে ফিরলেন রোহিঙ্গা যুবককক্সবাজারের টেকনাফে অপহরণের দুদিন পর মুক্তিপণের বিনিময়ে এক রোহিঙ্গা যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের পর ১৫ লাখ টাকা দাবি করা হলেও, শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পরিবার।
জ্বালানি সংকটকক্সবাজারে চলছে না সেচপাম্প, সংকটে ২৫ হাজার হেক্টর জমিজ্বালানি তেলের তীব্র সংকটে কক্সবাজার জেলায় বোরো ধানের চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে হাজারো সেচপাম্প। এতে জেলার অন্তত ২৫ হাজার হেক্টর জমির ধানখেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নিখোঁজের তিন দিন পর কক্সবাজারে মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধারকক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামে স্থানীয় মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধারকক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‘মশার কয়েল থেকে’ আগুন, পুড়ল ১৪ বসতঘরকক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকলকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গহিন পাহাড়ে ৩ যুবকের রক্তাক্ত মরদেহকক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মেরিন ড্রাইভে চলন্ত কারে আগুন, অল্পের জন্য রক্ষা ৪ যাত্রীরকক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।