নাহিদ ইসলামের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠকবিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চিফ হুইপের সংসদ ভবন কার্যালয়ে এই বৈঠক হয়।
জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক, আলোচনায় জুলাই সনদজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবস। এ সময় তাঁদের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
সংসদ সদস্যদের মেয়াদ ৩-৪ বারের বেশি হওয়া উচিত নয়: নওশাদ জমিরকেউ যেন তিন থেকে চারবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন এমন নিয়ম চালুর প্রস্তাব করেছেন মো. নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনের এ সদস্য সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রথা বলেন।
জুলাই সনদকে অপ্রয়োজনীয় বললেন বিএনপির এমপি, সংসদে হৈচৈবিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিমের ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় মন্তব্যের জেরে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় ও হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনার সময় এই মন্তব্য করেন বিএনপির এই এমপি।
রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান জোনায়েদ সাকিরজাতীয় পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: আখতাররাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদান এখনো বহাল রয়েছে, তাই রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আখতার হোসেন।
গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা, সংসদে হুইপ রকিবুলদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা ক্যাম্পাসে স্বচ্ছ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ চায় বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
সংসদে মির্জা ফখরুলজলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কর্মপরিকল্পনা ঘোষণাবর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়ন হবে।
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করছে সরকারপেশাদার খেলোয়াড় তৈরি করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই তথ্য জানান।
আগামী মাসে সিসা লাউঞ্জ বন্ধে অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীরাজধানীসহ সারা দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শিগগির স্থানীয় নির্বাচন: সংসদে মির্জা ফখরুলশিগগির স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত ও এনসিপি সমর্থিত: নৌ প্রতিমন্ত্রীঅন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রীপুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আরোপিত জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাসসংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সংসদে এ সংক্রান্ত সংশোধনী বিল পাস হয়।
স্বতন্ত্রদের সংসদীয় যাত্রা: শোরগোলে কি হারিয়ে যাবে কণ্ঠস্বরত্রয়োদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য আছেন সাতজন। তাঁরা মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে এককভাবে প্রার্থী হওয়ার কারণে তাদেরকে ‘বিদ্রোহী প্রার্থী’ বলা হয়। যদিও সংবিধান বা নির্বাচনি আইনে ‘বিদ্রোহী প্রার
জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, জরুরি নির্দেশনাজাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্থাপনাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
মামুনুল হককে ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেওয়া হয়নি: পাটওয়ারীআল্লামা মামুনুল হককে ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, সংসদে না থাকলেও রাজপথে মামুনুল হক আরও শক্তিশালী হয়ে উঠবেন।