বড়দিনসহ ৩ দিনের ছুটি, খালি নেই সাজেক ভ্যালির রিসোর্ট-কটেজবৃহস্পতিবার বড়দিনের ছুটি ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে খালি নেই রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের কোনো রিসোর্ট-কটেজের কক্ষ। এক সপ্তাহ আগে থেকেই রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ ২৭ ডিসেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
হাতিয়ায় নিহতদের মধ্যে নেই বাহিনী প্রধান সামছু, মামলা হয়নি এখনোনোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষের পর থেকেই নিখোঁজ রয়েছেন ‘কোপা সামছু’ বাহিনীর প্রধান মো. সামছু। নিহত পাঁচজনের মধ্যেও পাওয়া যায়নি তাঁর মরদেহ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা থানায় গিয়ে চারজনের মরদেহ দেখে তাঁদের মধ্যে সামছু নেই বলে জানান।
শাজাহান খানের বাড়ি-প্রতিষ্ঠান পাহারা, মাদারীপুরে যুবদল আহ্বায়কের পদ স্থগিতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও তাঁর ভাইদের বাড়িসহ ব্যবসায় প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় অভিযোগে মাদারীপুর জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে।
দীপুর বাড়িতে অধিকারকর্মীরা, আইনগত সহায়তার আশ্বাসভালুকায় হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ অধিকারকর্মীদের ১৭ সদস্যের একটি দল। তাঁরা এ সময় ন্যায়বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাস দেন।
পলাশে তাঁত শ্রমিকের মরদেহ মিলল কারখানার পাশেইনরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নাইট ডিউটি চলাকালে তিনি কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে ওই কারখানাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়ায় শো-রুম থেকে অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধারবগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে শো-রুম থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে আদমদীঘি উপজেলার কুমাড়পাড়ায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাস থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
রাবিতে পদত্যাগ করা ছয় ডিনের দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্যরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা আওয়ামীপন্থী ছয় ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন ও উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন।
নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন: এ্যানিবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আমাদের সবার ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্য জড়িত। এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে
ফেনীতে সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’ফেনীতে রেললাইনের পাশে একটি গাছে জেলা জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকায় দিপু দাস হত্যাকাণ্ডে ১২ আসামির তিন দিন করে রিমান্ডময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
খুলনায় ‘অন্তর্কোন্দলে’ গুলিবিদ্ধ হন এনসিপি নেতা: পুলিশখুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদারকে (৪২) নিজেদের মধ্যে কোন্দলে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। গুলিবিদ্ধ হওয়া বাসাটি তাঁর পরিচিতা এক নারীর ভাড়া নিয়েছিলেন।
খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা ‘অনেকটা আশঙ্কা মুক্ত’, যশোর সীমান্তে নজরদারিখুলনায় গুলিবিদ্ধ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদার (৪২) এখন ‘অনেকটা আশঙ্কা মুক্ত, কিছুটা কথা বলতে পারছেন’ বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান।
বিএনপি নেতার ঘরে আগুন: আয়েশার মৃত্যু, আইসিইউতে লড়ছেন স্মৃতি, দুদিনেও হয়নি মামলালক্ষ্মীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে বিএনপি নেতার মেয়ে আয়েশা আক্তারের (৮) মৃত্যুর ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
দখলদারের থাবায় আকাশ কলির পাখির অভয়াশ্রম তছনছ‘আমার লাশ বাড়িতেই থাকবে। মাথা ফাটাফাটি করে রক্তাক্ত হবে মানুষ। পাখির অভয়াশ্রম থাকবে না। দৌড়ে এসে কেউ কাটবে গাছ; কেউ নেবে গরু। হয়তো এক জমির ছয়খানা দলিল বের করে বলবে, আমাকে দিয়ে গেছে।’
ফেনীতে ষষ্ঠবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া, মনোনয়নপত্র সংগ্রহফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য (এমপি) প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে তাঁর পক্ষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
ওসমান হাদির হত্যার বিচার না হলে জানাজায় লাখো মানুষ গিয়ে লাভ নেই: চবি শিক্ষকশহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার দ্রুত বিচার দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ড. জামাল উদ্দিন বলেছেন, ‘আমরা যদি আধিপত্যবাদ-বিরোধী শক্তির ঐক্যের প্রতীক শরিফ ওসমান হাদির হত্যার বিচার না পাই, তাহলে লাখ লাখ মানুষ জানাজায় গিয়ে কোনো লাভ নেই।’
বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনবগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতারা।