ধর্মীয় নৈতিকতা এবং রাষ্ট্রীয় স্বার্থ কতটা একসঙ্গে চলতে পারেইসলাম শব্দটির মূল অর্থই শান্তি ও আত্মসমর্পণ। কিন্তু ইতিহাসে ধর্ম যখনই রাষ্ট্রক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে, তখন তার ব্যাখ্যা বহুস্তরীয় বাস্তবতার ভেতর দিয়ে পরিবর্তিত হয়েছে। ফলে ইসলাম কেবল একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে না থেকে কখনও কখনও একটি রাজনৈতিক কাঠামো হিসেবেও ব্যবহৃত হয়েছে।
ইরান বিপ্লবের পর কেমন ছিল সুন্নি-কমিউনিস্ট-সেক্যুলাররা১৯৭৯ সালের ইরানি বিপ্লব কেবল ইসলামপন্থীদের একক কোনো লড়াই ছিল না। শাহের পতন ঘটাতে বামপন্থী ও সেক্যুলার বা ধর্মনিরপেক্ষতাবাদীরাও কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। রাজতন্ত্রের পতন নিশ্চিত হওয়ার পর সবাই একটি নতুন ও স্বাধীন ইরানের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইসলামি প্রজাতন্ত্
ইমাম গাজ্জালীর দৃষ্টিতে রোজার তিন স্তররমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়। এটি আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য প্রশিক্ষণকাল। বাহ্যিকভাবে রোজা মানে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার ও দাম্পত্য চাহিদা থেকে বিরত থাকা। কিন্তু ইসলামের আধ্যাত্মিক ধারায় রোজার তাৎপর্য এর চেয়েও অনেক গভীর।
রমজানে বিশ্বব্যাপী কোরআনকেন্দ্রিক যত আয়োজনরমজান কোরআন নাযিলের মাস। রমজানে রাসূল (সা.) অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। বিশিষ্ট সাহাবী উসমানের (রা.) ব্যাপারে উল্লেখ আছে, তিনি রমজানে কখনো কখনো এক রাতেই পুরো কোরআন তেলাওয়াত করতেন৷
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী দিচ্ছে সরকার, উদ্বোধন ১৪ মার্চআগামী ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। একই সঙ্গে অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় প্রধানরাও এই মাসিক সম্মানী পাবেন। আগামী ১৪ মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক নারী দিবস আজইসলাম কি নারীকে কর্মবিমুখ থাকতে বলেইসলাম আবির্ভাবের আগের যুগে আরব সমাজে নারীর অবস্থা অত্যন্ত সীমিত ও বৈষম্যমূলক ছিল। পরিবারে মেয়ের জন্মকে অপমানজনক মনে করা হতো। কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা হতো। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর কোনো ভূমিকা ছিল না। সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না। নারীকে প্রায়শই কেবল যৌন সম্ভোগের সঙ্গী হিসেবে দে
কোন সম্পদের জাকাত দিতে হয়, কোন সম্পদের দিতে হয় নাজাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি রোকনের (আমলের) একটি। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। হাদিসে রাসুল সা. যারা জাকাত প্রদান করে না, তাদেরকে ভয়াবহ শাস্তির সতর্কবার্তা জানিয়েছেন।
আল জাজিরার বিশ্লেষণচলমান সংঘাতকে ‘ধর্মীয় যুদ্ধে’ রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলমধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধকে ধর্মীয় রুপ দেওয়ার অভিযোগ তুলেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা।
রমনা কালী মন্দিরে দোল উৎসবদোল পূর্ণিমার আবিরে রঙিন রমনা কালী মন্দির: বন্ধু আর ভালোবাসার অটুট বন্ধনে বসন্ত উদযাপন
এক শহরে দুই রমজানরাজধানী ঢাকার একটু উন্নত এলাকার আলীশান কোনো মসজিদ। তারাবির দীর্ঘ নামাজেও ভরপুর মুসল্লি। ইমাম সাহেব তেলাওয়াত করেন খুবই ধীরলয়ে। তবুও মুসল্লিদের কোনো বিরক্তি নেই৷ এয়ার কন্ডিশনের আরামদায়ক পরিবেশে সুললিত কণ্ঠের হাফেজ সাহেবের মধুর তেলাওয়াত দামি আর উন্নত মাইক্রোফোনে শুনতে বিরক্তি তো না লাগারই কথা৷
ফিতরা কাকে দেবেন, কীভাবে হিসাব করবেনচলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ৩য় কর্মদিবসে দেশের স্থবিরতা কাটাতে এবং ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ ও সচিবদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশে রোজাসৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশে রোজা শুরু হবে বৃহস্পতিবার।
সৌদি আরবে রোজা হতে পারে বুধবার, অন্যান্য দেশে কবেসৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান শুরু হচ্ছে। এই হিসাবে পরের দিন প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন সফলে শোকরানা দোয়ার আহ্বান সরকারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশের সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
এবারও সরকারি খরচে হজ করা যাবে না: ধর্ম উপদেষ্টাচলতি বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এ তথ্য জানান।
ইনক্লুসিভ বাংলাদেশবহুত্ববাদ ও বৈচিত্র্যের ঐক্য থেকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সন্ধানেইতিহাসের চাকা যখন প্রবল বেগে ঘোরে, তখন কিছু পুরোনো শব্দ নতুন অর্থ নিয়ে আবির্ভূত হয়। ২০২৪ সালের জুলাই–আগস্টের সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের রাজনৈতিক ব্যাকরণই পাল্টে দিয়েছে।