নির্বাচনে দিনে সাতটির বেশি আচরণবিধি লঙ্ঘনত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ১৯ দিনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের মোট ১৪৪টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ সময় ৯৪টি মামলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
আঘাত এলে পাল্টা আঘাত করা হবে: নাহিদ ইসলামবিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের প্রার্থীদের ওপর আঘাত আসে, এখন থেকে পাল্টা আঘাত আসবে।’
২৫ জানুয়ারি শুরু এনসিপির নির্বাচনী পদযাত্রা২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের ৩০টি স্থানে নির্বাচনী পদযাত্রা ও পথসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ও দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রচারণায় মাঠে থাকার কথা জানিয়েছে দলটি।
ঢাকায় শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িকরাজধানীতে নির্বাচনী প্রচারের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। নিষেধাজ্ঞা থাকলেও দেয়ালে সাটানো হচ্ছে পোস্টার। শুক্রবার (২৩ জানুয়ারি) সরেজমিন রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের পোস্টার পাওয়া যায়।
নির্বাচন আচরণবিধি: কী করা যাবে, কী যাবে নাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) থেকে সব দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছেন।
এনসিপির প্রার্থী নিয়ে তৃণমূল জামায়াতে অসন্তোষজামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে চূড়ান্তভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব আসনে প্রার্থী নিয়ে জামায়াত নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিনের বিতণ্ডা, বললেন ‘নেক্সট টাইম ভদ্রতা দেখাব না’নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কোরআন ছুঁয়ে শপথ করানো আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিনএকটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া নানা উপায়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
ফেনীতে আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের প্রার্থীকে জরিমানাফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুউদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোটি টাকার সম্পত্তির মালিক মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখপেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়।
নির্বাচনে ‘নিরপেক্ষতা’ দৃশ্যমানে চার কমিটি ইসিরভোট ঘিরে অনিয়ম প্রতিরোধ, গ্রহণযোগ্যতা মানুষের কাছে সমুন্নত রাখা এবং নিরপেক্ষতা দৃশ্যমান করার জন্য চারটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
আচরণবিধি লঙ্ঘন রোধ, সিসি ক্যামেরা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।