বিশ্ব ধরিত্রী দিবসরঙিন ‘ভূতের’ দাপটে বিপন্ন জলাভূমিপৃথিবীর ১০ শতাংশের কম এলাকা জুড়ে থাকলেও ৪০ শতাংশ প্রাণের আশ্রয়স্থল এই জলাভূমি আজ বিপন্ন। ৩০০ বছরে হারিয়েছে প্রায় ৮৭ শতাংশ জলাশয়। দূষণের পাশাপাশি ‘অ্যালজি ব্লুম’ বা ক্ষতিকর শৈবাল এখন নতুন আতঙ্ক। চীন থেকে আমেরিকা—রঙিন এই ‘ভূতের’ বিষে জলজ জীবন ও বাস্তুসংস্থান আজ ধ্বংসের মুখে।
বিশ্ব ধরিত্রী দিবস আজ‘টাকা ঢালার পরও নদীর পানি কালো, তার মানে এ দেশের রাজনীতিও কালো’বুড়িগঙ্গাসহ দেশের নদীগুলো বাঁচানো যাচ্ছে না; পরিবেশ ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার নামে দেশে যা চলছে, তাকে চরম ‘হিপোক্রেটিক বিহেভিয়ার’ (ভণ্ডামি) বলে আখ্যায়িত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু।
আর্থ ডে: বাংলাদেশের অস্তিত্ব, কৌশল ও ভবিষ্যৎ২২ এপ্রিল বিশ্বজুড়ে আর্থ ডে বা ‘ধরিত্রী দিবস’ পালিত হয়। তবে বাংলাদেশের জন্য এটি কেবল লোকদেখানো কোনো অনুষ্ঠান হওয়া উচিত নয়। জলবায়ু পরিবর্তন এখন আর শুধু বিজ্ঞানীদের আলোচনার বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের কঠিন বাস্তবতা।
কেমন চলছে ডিজিটাল যুগে পরিবেশ আন্দোলনডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্বজুড়ে মানুষের যোগাযোগ, চিন্তা ও প্রতিবাদের ধরনকে আমূল বদলে দিয়েছে। একসময় পরিবেশ আন্দোলন সীমাবদ্ধ ছিল মিছিল, সেমিনার কিংবা সচেতনতামূলক কর্মসূচিতে। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই আন্দোলন পৌঁছে যাচ্ছে বিশ্বজুড়ে, মুহূর্তের মধ্যেই।
ঢাকা কতটা বসবাসযোগ্য শহর, তথ্য-উপাত্ত যা বলছেআজ ধরিত্রী দিবস। এদিন এলেই সবাই যেন পরিবেশ নিয়ে আলোচনা করতে সচেষ্ট হয়ে ওঠেন। বিষয়—কার্বন নিঃসরণ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু নীতি। কিন্তু এই বড় আলোচনাগুলো প্রায়ই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আড়াল করে দেয়; তা হলো, যে শহরে আমরা প্রতিদিন বাস করছি, সেটি কতটা বাসযোগ্য?
উপকূলের পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে ম্যারাথন, অংশ নিলেন ২ শতাধিক মানুষসাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির দাবিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.o’। দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী উপকূলের মানুষের পানি সংগ্রহের সংগ্রামকে ফুটিয়ে তুলতে মাটির কলস নিয়ে এই ম্যারাথনে অংশ নেন।
ঢাকায় আসছে ‘তাপপ্রবাহ’, স্বস্তি মিলবে কবেরাজধানীর উপর দিয়ে আগামী ২১ এপ্রিল থেকে তাপপ্রবাহ বা হিটওয়েভ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া সংস্থা। পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই ঢাকার তাপমাত্রা লাফিয়ে বাড়তে শুরু করবে।
প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে: পরিবেশমন্ত্রীদেশের নদী ও খাল-বিল দূষণ ঠেকাতে প্রতিটি শহরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বুধবার (১৫ এপ্রিল) সংসদে অধিবেশনে এমপি এস এম রফিকুল ইসলামের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন।
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল অলিভ রিডলি প্রজাতির একটি মৃত মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে সৈকতের কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা।
নববর্ষে আবহাওয়ায় দুই রূপ: তিন অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, অন্যদিকে তাপপ্রবাহআজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। বছরের প্রথম দিনই দেশের আবহাওয়ায় যেন বৈশাখের চিরায়ত দুই রূপ বিরাজ করছে। একদিকে কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, অন্যদিকে দেশের কয়েকটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
সোনাদিয়া দ্বীপ দখলে ‘সর্বদলীয়’ থাবা, উধাও কাছিম-লাল কাঁকড়াকক্সবাজারের মহেশখালীর নৈসর্গিক দ্বীপ সোনাদিয়া। সামুদ্রিক কাছিম ও লাল কাঁকড়ার নিরাপদ প্রজননস্থল ৯ বর্গকিলোমিটারের দ্বীপটি অনেক আগে থেকেই সরকারি নথিতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। তবে এখানেই বালিয়াড়ি ও প্যারাবন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে অন্তত ৪০টি রিসোর্ট ও কটেজ।
জোয়ারের পানিতে সমুদ্রতীরে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝেও কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে।
১৫ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতাদেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামতশুধু খাল খনন নয়, পরিবেশগত বাস্তবতার আলোকে চাই বহুমুখী মাস্টারপ্ল্যানখাল খনন কর্মসূচির এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর বাস্তবায়নে চরম পেশাদারত্বের পরিচয় দিতে হবে। খাল খননের পূর্বশর্ত হিসেবে হাইড্রোলজিক্যাল সার্ভে ও সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশনের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ 'মাস্টার প্ল্যান' প্রণয়ন করতে হবে।
সংসদ ভবনের সামনেও মূত্রত্যাগ, কী বলছে কর্তৃপক্ষ?জাতীয় সংসদ ভবনের আশপাশে বলিউড সিনেমা ‘পিকে’-এর পোস্টারে আমির খানের দাঁড়ানোর ভঙ্গিতে প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন পথচারী। কাক যেভাবে খাবার বা সাবান লুকিয়ে মনে করে কেউ তাকে দেখছে না, তেমনি এক শ্রেণির ‘কাক মানুষ’ রাস্তার যেখানে-সেখানে মূত্র বিসর্জন চালিয়ে যাচ্ছেন।
সন্ধ্যার মধ্যে দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেতদেশের ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যে কারণে ‘সোনালি ব্যাগ’ আলোর মুখ দেখেনিপলিথিনের ব্যবহার কমাতে সরকার বিভিন্ন সময় অভিযান চালালেও পরিবেশবান্ধব বিকল্প তৈরির উদ্যোগগুলো এগোয়নি। এর উদাহরণ পাটের ‘সোনালি ব্যাগ’ প্রকল্প। একসময় ব্যাপক আলোচিত এই উদ্ভাবনকে ঘিরে পাটশিল্পের নতুন সম্ভাবনার কথা বলা হলেও পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল করে দিয়েছে সরকার।