সেন্ট মার্টিনের চরম বিপন্ন অবস্থায় সরকারের মাস্টারপ্ল্যানবাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১৯৯৯ সাল থেকে অনিয়ন্ত্রিত পর্যটন, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ ও প্রাণবৈচিত্র্য হারানোর কারণে এই একমাত্র প্রবাল দ্বীপ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। সমস্যা মোকাবিলা করার জন্য সরকার প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক মাস্টারপ্ল্যান তৈরি করেছে।
সুন্দরবনের লবণ রাজ্যে খনি মিঠা পানিরমিঠা পানিটুকু মাটির নিচে আবদ্ধ (ট্র্যাপড) অবস্থায় রয়েছে। লোনা পানির সঙ্গে এর সরাসরি সংযোগ নেই। ফলে পানি উত্তোলনে তাৎক্ষণিক লোনা পানি ঢুকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা কম
ঢাকার বুকে খালি পায়ে হাঁটার রাস্তাইট-পাথরের এই ঢাকা শহর, যেখানে চারদিকে শুধু পিচঢালা পথ আর কংক্রিটের জঙ্গল। এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে আমর মাটির সঙ্গে আমাদের আদি ও অকৃত্রিম সম্পর্কটা প্রায় ভুলতেই বসেছি। কিন্তু এই যান্ত্রিক শহরের বুকেই যদি খুঁজে পান এক টুকরো গ্রামের মেঠো পথ!
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, শুষ্ক থাকবে আবহাওয়াদক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এখন উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ক্রমে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে।
ঢাকার ১০০ স্কুল হবে ‘প্লাস্টিকমুক্ত মডেল’, পরিবেশ অধিদপ্তরসহ তিন প্রতিষ্ঠানের সমঝোতাঢাকা বিভাগের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং প্লাস্টিক দূষণ রোধে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর-ঢাকা অঞ্চল, গ্রিন সেভার্স
দক্ষিণ এশিয়ার পরিবেশ সংকট মোকাবিলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান পরিবেশ উপদেষ্টারপরিবেশগত সংকট কোনো নির্দিষ্ট দেশের জাতীয় সীমানায় আটকে থাকে না, তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ধারাবাহিক সংলাপের ভিত্তিতে যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রথম সরকারি মাস্টার প্ল্যানে কী আছেসেন্ট মার্টিন্স দ্বীপ, যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বঙ্গোপসাগরে অবস্থিত। বহু বছর ধরে এটি অনিয়ন্ত্রিত পর্যটন, জনসংখ্যা বৃদ্ধি, দূষণ এবং প্রাণবৈচিত্র্য হারানোর কারণে পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে।
শব্দদূষণে স্পটেই জরিমানা করতে পারবে ট্রাফিক পুলিশ, নতুন বিধিমালা জারিশব্দদূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা প্রদানসহ বেশ কিছু কঠোর বিধান রেখে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ জারি করেছে সরকার। নতুন এই বিধিমালা অনুযায়ী, এখন থেকে ট্রাফিক বিভাগের সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো কর্মকর্তা শব্দদূষণকারীকে ঘটনাস্থলেই জরিমানা করতে পারবেন
ফরিদপুরে ধানখেত থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধারফরিদপুরের সালথা উপজেলায় ধান কাটার সময় মাঠ থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করেছেন এক কৃষক। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ফরিদপুর বন বিভাগে রেখে বাচ্চাগুলো লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশিকার খসড়া প্রকাশপরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ‘সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান’ ও ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক নির্দেশিকার খসড়া সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্
সরে গেছে জাবির কামালউদ্দিন হলের এক্সপ্যানশন জয়েন্ট, পরিদর্শনে প্রকৌশল কার্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের জন্য নিরীক্ষা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়। এসময় বিশ্ববিদ্যালয়ের একটি হলের ভবনে এক্সপ্যানশন জয়েন্ট সরে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা।
ঢাকাকে বসবাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনা জরুরি: পরিবেশ উপদেষ্টাপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বসবাসযোগ্য করতে হলে আধুনিক নগর পরিকল্পনা থাকা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, ঢাকার উন্নয়ন ধারণায় এখনই মৌলিক পরিবর্তন আনা দরকার। বছরের পর বছর সমস্যা নিয়ে আলোচনা হলেও সমাধানে যেতে সাহসী সিদ্ধান্ত নেওয়া হয় না।
কপ৩০: সম্মেলন কেন্দ্রে আগুন এবং হারিয়ে যাওয়া জলবায়ু রোডম্যাপব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে দশম দিনের আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দিনের উচ্চস্তরের আলোচনা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্যাভিলিয়ন এলাকার ভেতরে সম্ভবত একটি মাইক্রোওয়েভ এর বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
এবার আন্দামান সাগরে ৫.৩ মাত্রার ভূমিকম্পআন্দামান সাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা: ‘জলাভূমির আবাসন প্রকল্প মৃত্যুফাঁদ, মেট্রোরেলেও নিরীক্ষা প্রয়োজন’সাম্প্রতিক সময়ে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ঘনঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকার ঝুঁকি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খানের সঙ্গে কথা বলেছে স্ট্রিম। এখানে সাক্ষাৎকারের বিস্তারিত রইলো।
এত শক্তিশালী ভূমিকম্প হচ্ছে কেন?বিশ্বের পরিবর্তিত বায়ুমণ্ডল কি এতে কোনো ভূমিকা রাখে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি ঝুঁকি বাড়ায়? এসব বিষয় নিয়েই বিস্তারিত জানবো এই ভিডিওতে।
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রাদেশের আবহাওয়ায় শীতের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে।