জুজু দেখিয়ে মানুষকে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলা ঈদগাহ প্রাঙ্গণে জনসভায় এসব কথা বলেন তিনি।
সংরক্ষিত আসনবিএনপির ১৭ নেত্রী কোটিপতি, জামায়াতের ১ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত ও এনসিপি সমর্থিত: নৌ প্রতিমন্ত্রীঅন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ছাত্রদল নেত্রীর আবেদনত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত নারী প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।
শিক্ষিকাকে জুতাপেটা করে তাঁরই অপসারণ চাইল বিএনপি নেতারারাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে অপসারণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
জুলাই ছাড়া বিএনপি ক্ষমতার তাপ পেত না: ডা. শফিকুরজুলাই গণঅভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে বিএনপি ক্ষমতার তাপ উপভোগ করতে পারত না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা বিদেশে ছিলেন, এই বিপ্লব না হলে তারা দেশে ফিরে আসার চিন্তা পর্যন্ত করতে পারতেন না।
খুলনায় বিলে ধান কাটা নিয়ে বিএনপির সংঘর্ষে নিহত ১খুলনার তেরখাদায় একটি বিলে ধান কাটা কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এই সংঘর্ষ হয়। পূর্বে বিরোধের জেরে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে বলে জানিয়েছেন তেরখাদা থানার ওসি।
জামায়াত কখনোই সুস্থভাবে চিন্তা করে না: মির্জা ফখরুলজামায়াতে ইসলামী কখনোই সুস্থভাবে চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগীর। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য নেই: আসিফ মাহমুদবর্তমানে বিএনপির কথা ও কাজের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
সাবেক যুবদল নেতা, শেরেবাংলার নাতনিসহ ৪ জন এনসিপিতেজাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
৪১ হাজার বিলবোর্ড বসাতে চায় স্থানীয় সরকার বিভাগ, ব্যয় ৪১২ কোটি টাকাফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রচারে সারা দেশে বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এতে ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি টাকা।
শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো বিএনপি নেতা বহিষ্কাররাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতারাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক শিক্ষিকাকে (ডেমোনস্ট্রেটর) জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আইসিজির প্রতিবেদননিজ স্বার্থেই ভারতের উচিত হাসিনার অনুসারীদের থামানোভারতের নিজেদের স্বার্থের জন্যই প্রতিবেশী দেশ বাংলাদেশে স্থিতিশীলতা প্রয়োজন। তাই ভারতের উচিত দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের থামানো। এতে তারা বাংলাদেশের পলাতক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও বেশি দিন আশ্রয় দিতে পারবে।
আইসিজির প্রতিবেদনসংস্কার নিয়ে সংঘাত এড়ানো উচিত বিএনপি সরকারেরচলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রায় দুই দশক পর প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
সাক্ষাৎকাররাজপথের মূল্যায়ন নারীদের অনুপ্রাণিত করবে: আরিফা সুলতানা রুমারাজপথের নেত্রীদের মূল্যায়ন ভবিষ্যতে নারীদের ছাত্ররাজনীতিতে অংশ নিতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন আরিফা সুলতানা রুমা।
বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের বিজ্ঞপ্তি ভুয়াফেসবুকে বিএনপির প্যাডে আসা প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।