মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দামমে মাসে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, ১ মে থেকে পূর্বের নির্ধারিত দামেই সব ধরনের জ্বালানি তেল বিক্রি হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে রূপপুর প্রকল্প: বিজ্ঞানমন্ত্রীরূপপুর পরমাণু প্রকল্পে ফুয়েল লোডিংকে গৌরবজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই প্রকল্প বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাসের প্রতীক। এটি আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রীআগামী সপ্তাহ থেকে সারা দেশে লোডশেডিং কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
কুইক রেন্টালে পাচার ও লুটপাট হওয়া টাকা ফিরিয়ে আনবে সরকার: বিদ্যুৎমন্ত্রীআওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট ও বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
এক মাসে এলপিজিতে বাড়ল ৫৯৯ টাকা, আজ থেকে কার্যকর নতুন দামএক মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫ থেকে ২০ টাকাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
জ্বালানি ঘাটতিতে সারা দেশে বাড়ছে লোডশেডিংজ্বালানি ঘাটতির কারণে বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। ফলে গ্রীষ্মের শুরুতেই দেশজুড়ে শুরু হয়েছে লোডশেডিং। উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করা না গেলে লোডশেডিং আরও বাড়তে পারে।
দুই কার্গো এলএনজি ও ১ লাখ টন ডিজেল কিনবে সরকারচলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস হিসেবে কাজাখস্তান থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১ এপ্রিল) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জরুরি ভিত্তিতে এ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
বিদ্যুতের মূল্য নির্ধারণে অসংগতি: জনস্বার্থে স্বাধীন ব্যয় নিরীক্ষা অপরিহার্যপ্রশাসনিক ক্ষমতা কিংবা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে জনগণের ওপর আর্থিক বোঝা চাপানো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক চেতনার পরিপন্থী। বাংলাদেশে একাধিকবার বিদ্যুতের মূল্য নির্ধারণ ও পুনর্নির্ধারণ হয়েছে।
নতুন উৎস থেকে তেল আনার চেষ্টা, এপ্রিলে জ্বালানির সংকট দেখছে না সরকারমধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে গত মাসে জ্বালানি মজুতে কিছুটা টান পড়লেও এপ্রিলে সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানের কাছ থেকে বাংলাদেশের ৬টি জাহাজের ছাড়পত্র পাওয়া গেছে।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: মন্ত্রণালয়দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।