দয়াগঞ্জ ও টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীসহ ২ জন নিহতরাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এবং টঙ্গী রেলগেট এলাকায় পৃথক দুটি রেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আজমল হোসাইন (৫৫) এবং মোহাম্মদ শাকিল (৪৫)। বৃহস্পতিবার সকাল এবং বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।
২০২৫ সালে ঝরেছে ৭,৯০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ২০২৫ সালে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন পথে অন্তত ৭ হাজার ৯০০ জন মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এই তথ্য প্রকাশ করেছে।
রাজধানীতে চলন্ত রিকশা থেকে পড়ে যুবকের মৃত্যুরাজধানীর ওয়ারী বলদা গার্ডেন এলাকায় চলন্ত রিকশা থেকে পড়ে মোহাম্মদ আসিফ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুহামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত, বাকি তিনজন সন্দেহভাজন হাম রোগী।
থামল একতারার সুর, কানাই দাস বাউলের চিরবিদায়একতারার সুর থামিয়ে চিরবিদায় নিয়েছেন সাধক-শিল্পী কানাই দাস বাউল। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাউলসংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় নির্মাতা রঞ্জন পালিত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সারা দেশে বজ্রপাতে মৃত বেড়ে ১২সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ছয় জেলায় এই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে সুনামগঞ্জে ৫, রংপুরে ২, ময়মনসিংহে ২, নেত্রকোনায় ১, হবিগঞ্জে ১ ও কিশোরগঞ্জে একজন রয়েছেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেনম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাম ও হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, এক মাসে ২০৬দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ বা লক্ষণ নিয়ে মারা গেছেন আরও ৬ জন।
দুই জেলায় বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যুচুয়াডাঙ্গা জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক যুবক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে মারা গেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
বরিশালে হামের উপসর্গে নতুন ভর্তি ১২৯, এক শিশুর মৃত্যুবরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৯ জন। একই সময়ে মারা গেছে আয়েশা নামে দেড় মাসের এক শিশু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের এই তথ্য জানা গেছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪১ জন।
হামে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, প্রশ্ন ব্যবস্থাপনা নিয়েদেশে গত এক মাসে হাম ও রোগটির উপসর্গ নিয়ে প্রাণ গেছে ১৯৮ শিশুর। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ শিশুর, আর উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১৯ হাজার ১৬১। হামের এমন প্রাণঘাতী হয়ে ওঠার পেছনে স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ পরিবারেরজামালপুরে কারাবন্দি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তবে তাঁর পরিবারের সদস্য অভিযোগ করেছেন, দুদিন আগে অসুস্থ হলেও তিনি চিকিৎসা পাননি। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর থেকে ময়মনসিংহ নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে।