ইরানের সব ড্রোন প্রতিহতের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন কর্মকর্তামঙ্গলবার (৩ মার্চ) কংগ্রেস সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা জানান, ইরান প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক ড্রোন হামলা করে, তবে সেগুলোর সবগুলো ভূপাতিত করা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।
যেভাবে ধসে পড়েছে ইরানের গোয়েন্দা কাঠামোসবার চোখের আড়ালে এত দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেদ করে খামেনিসহ শীর্ষ নেতাদের গোপন অবস্থানের নাগাল কীভাবে পেল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল?
আল জাজিরার বিশ্লেষণইরানে বিদ্রোহ উসকাতে যেভাবে কাজ করছে সিআইএইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ইরানের ভেতরে বিদ্রোহ উসকে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে।
এক্সপ্লেইনার /ন্যাটো কি ইরান যুদ্ধে জড়িয়ে পড়লতুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) জানিয়েছে, ইরান থেকে তুরস্কের আকাশসীমার দিকে ধাবমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
ইরান যুদ্ধ আরও তীব্র করার ঘোষণা যুক্তরাষ্ট্রেরইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও তীব্র করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পেন্টাগনের এক ব্রিফিংয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের আকাশসীমায় সামরিক প্রাধান্য প্রতিষ্ঠার পর এখন সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
সাম্রাজ্যবাদী দম্ভের পতন? ট্রাম্প-নেতানিয়াহুর কৌশল বনাম ইরানের ‘মোজাইক ডিফেন্স’২০২৬ সালের ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাত আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের উচ্চাভিলাষী পরিকল্পনা, অন্যদিকে ইরানের কয়েক দশকের সুসংগঠিত প্রস্তুতি—‘মো
ইরানে বিদ্রোহ উসকে দিতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএসাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দমনেও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে কুর্দিদের ওপর নির্ভর করেছে। সিরিয়ার উত্তরে অস্থায়ী বন্দীশিবিরগুলোতে হাজার হাজার আইএস সদস্যকে পাহারা দেওয়ার দায়িত্বও ছিল কুর্দিদের ওপর।
নেপথ্যের কারিগর থেকে সর্বোচ্চ নেতা: মুজতবাকেই কেন বেছে নিল ইরানতেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ বিমান হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ইরান। এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের হাল ধরতে এবং ইসলামি বিপ্লবের ধারাবাহিকতা বজায় রাখতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে নির্বাচিত হয়েছেন
মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইউনেস্কো হেরিটেজ ‘গোলেস্তান প্রাসাদ’যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলার সময় তেহরানের গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাব্দীপ্রাচীন এই প্রাসাদটি কাজার রাজাদের সরকারি আবাসস্থল ছিল। এখানেই রাজ্যাভিষেক, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত হতো।
বাহরাইনে ইরানি ড্রোনের খণ্ডাংশ কেড়ে নিল তারেকের প্রাণসুপারভাইজারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরবেন নিজের ডেরায়। কিন্তু সেই পাঁচ মিনিট আর ফুরায়নি । ইরানের ছোঁড়া একটি ড্রোনের খণ্ডাংশ কেড়ে নেয় সন্দ্বীপের এই প্রবাসী শ্রমিকের প্রাণ।
ইরানি ক্ষেপণাস্ত্রে নিহত বড়লেখার প্রবাসীথামছে না কান্না, সালেহর লাশের অপেক্ষায় স্বজনসংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ আহমদ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার রাতে ইফতারের পর এই ঘটনা ঘটে।
ইরানে প্রায় সবকিছুই ধ্বংস হয়েছে দাবি ট্রাম্পেরইরানে মার্কিন সামরিক অভিযান অত্যন্ত সফল দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের নৌবাহিনী ও বিমানবাহিনীসহ প্রায় সবকিছু ধ্বংস হয়েছে।
ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য ছিল না: পেন্টাগনট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রোববার দেশটির কংগ্রেসের কর্মীদের সঙ্গে এক ‘গোপন বৈঠকে’ স্বীকার করেছেন ইরান যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে, আগে থেকে এমন কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাঁদের কাছে ছিল না। বৈঠকের বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের দাবি তেহরান সংলাপ চায়, ইরান বলছে কোনও সমঝোতা নয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
ইরানে হামলায় সৌদির ইন্ধনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি সংঘাতের ঝুঁকি কতটাঅভিযোগ ওঠে, সৌদি আরব নেপথ্যে থেকে এই সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কার্যত এতে ‘ইন্ধন’ জুগিয়েছে।
খামেনির মৃত্যু: হরমুজ প্রণালী থেকে ওয়াশিংটন, কাঁপছে বিশ্ব অর্থনীতি ও রাজনীতি২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেহাবসান কেবল একটি রাষ্ট্রের শীর্ষ নেতার মৃত্যু নয়, বরং এটি সমসাময়িক ভূ-রাজনীতির ইতিহাসে এক প্রলয়ঙ্কারী মোড়।
বিবিসির প্রতিবেদনকংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প কি যুদ্ধ ঘোষণা করতে পারেনইরানের ধর্মীয় শাসকদের উৎখাতের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় অভিযান চালায়। যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছে ‘এপিক ফিউরি’, আর ইসরায়েল ‘লায়নস রোর’।