হামের চিকিৎসায় ব্যতিক্রম ডিএনসিসি কোভিড হাসপাতালহামের রোগী সামলাতে দেশের চিকিৎসাকেন্দ্রগুলো যখন গলদঘর্ম, ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দেখা গেল ভিন্ন চিত্র। এখানে নেই কোনো শয্যা-সংকট। দালালের দৌরাত্ম ছাড়াই নিয়মতান্ত্রিক উপায়ে চিকিৎসা পাচ্ছেন রোগীরা।
হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, শনাক্ত ৮৮হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম ও লক্ষণে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭৬দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছিল, বাকিদের ছিল লক্ষণ। একই সময়ে ১ হাজার ২৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
দুর্গম আলীকদমে হামের প্রাদুর্ভাব, ক্যাম্প করেও কাটছে না সংকটবান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। সর্বশেষ মঙ্গলবারের (২৮ এপ্রিল) তথ্য অনুযায়ী, জেলায় অন্তত ৮৩ হামের রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত আলীকদম উপজেলায়।
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩২ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।
হাম ও লক্ষণে আরও ৫ শিশুর মৃত্যুগত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে ১ এবং উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
দেশের ৬১ জেলায় ছড়িয়েছে হাম: ডব্লিউএইচওরাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে রোববার এক সভায় ডব্লিউএইচও প্রতিনিধি জানিয়েছেন, দেশের ৬১টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। শুধু পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনও এর সংক্রমণ শনাক্ত হয়নি। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ।
হাম ও লক্ষণে আরও ৮ শিশুর মৃত্যুহাম ও রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর লক্ষণে ২৫৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে।
বাংলাদেশ কীভাবে হামের ‘উচ্চ ঝুঁকিতে’ পড়লএকসময় শিশু টিকাদান কর্মসূচির সফল উদাহরণ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল বাংলাদেশ। দীর্ঘদিন ধরে নিয়মিত টিকাদান কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয়তা এবং ব্যাপকহারে টিকাদানের ফলে হাম নিয়ন্ত্রণে ছিল।
হামের লক্ষণ নিয়ে একদিনে ১১ শিশুর মৃত্যুহামের উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, এই সময়ে এমন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হাম ও লক্ষণে আরও ৭ শিশুর মৃত্যুহাম ও এর উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু।
হাম ও লক্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যুহাম ও এর উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু।
অন্তর্বর্তী সরকারের সময়ও হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী বলেন, আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনক হলো, সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক হলো, অন্তর্বর্তী সরকারের সময়ও শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।
হাম ও লক্ষণে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যুহাম ও এর উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে দুই শিশু।
হাম ও লক্ষণে আরও ৩ শিশুর মৃত্যুহাম ও এর উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে দুই শিশু।
দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুহামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।