জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তুফায়েল আহমদ

তুফায়েল আহমদ

ট্রেইনি সাব-এডিটর

সকল লেখা

বজ্রপাতে মারা গেলে দেহে কি ‘ম্যাগনেট’ মেলে

বজ্রপাতে মারা গেলে দেহে কি ‘ম্যাগনেট’ মেলে

প্রচলিত আছে, বজ্রপাতে মৃতের শরীরে ম্যাগনেট বা মূল্যবান ধাতু তৈরি হয়। এই বিশ্বাসের কারণে লাশ চুরির ঘটনা ঘটে। বিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণার সত্যতা আছে কি?

৩ দিন আগে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের কী যায় আসে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের কী যায় আসে

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। রাস্তায় সভা-সমাবেশ, ধর্মীয় মিছিল থেকে শুরু করে টিভি স্টুডিও—সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন: পশ্চিমবঙ্গে কি আবার ক্ষমতায় আসবে তৃণমূল, নাকি ঘুরে দাঁড়াবে বিজেপি?

১৬ দিন আগে
ইরানের চার শর্ত: চুক্তির দরকষাকষি  নাকি অবাস্তব দাবি?

ইরানের চার শর্ত: চুক্তির দরকষাকষি নাকি অবাস্তব দাবি?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির অস্থিতিশীল প্রেক্ষাপটে এই শর্তগুলো আদৌ কি বাস্তবে রূপ নেবে কিংবা রূপ না নিলে যুদ্ধ পরিস্থিতি কোনো দিকে যাবে, তা নিয়ে বিশ্লেষকেরা নিশ্চিত নন। ইরানের এই চার শর্ত পূরণ করা সম্ভব কি না, তা বুঝতে হলে শর্তগুলোর গভীরতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগুলো মেনে নেবে কি না, তা বিশ্লেষণ

২৩ দিন আগে
ডিস্টোপিয়ান সিনেমার দুঃস্বপ্ন এখন আমাদের দৈনন্দিন বাস্তবতা

ডিস্টোপিয়ান সিনেমার দুঃস্বপ্ন এখন আমাদের দৈনন্দিন বাস্তবতা

ডিস্টোপিয়ান সিনেমাগুলো কেবল বিনোদনের জন্য তৈরি হয়নি; এগুলো একধরণের সতর্কবার্তা বা ‘কশনারি টেল’। পরিচালকরা আমাদের দেখাতে চেয়েছিলেন, আমরা যদি এখনই সচেতন না হই, তবে আমাদের গন্তব্য কোথায়। দুর্ভাগ্যবশত, আমরা সেই সতর্কবার্তাগুলোকে কেবল পপকর্ন খাওয়ার অনুষঙ্গ হিসেবেই দেখেছি।

২৩ দিন আগে
হুথি কারা, ইরানের পক্ষে যুদ্ধ করছে কেন

হুথি কারা, ইরানের পক্ষে যুদ্ধ করছে কেন

১৯৯২ সালে জাইদি শিয়া মতাদর্শের পুনর্জাগরণ এবং সৌদি আরবের ওয়াহাবি প্রভাব মোকাবিলার জন্য হুসেইন বদরেদ্দীন আল-হুথি 'বিলিভিং ইয়ুথ' নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

২৮ মার্চ ২০২৬
অপারেশন সার্চলাইট: পেন্সিলে লেখা পরিকল্পনা থেকে নির্মম গণহত্যা

অপারেশন সার্চলাইট: পেন্সিলে লেখা পরিকল্পনা থেকে নির্মম গণহত্যা

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। ওই রাতের ভয়াবহ হত্যাযজ্ঞকে কেবল সামরিক অভিযানের নিক্তিতে দেখলে হবে না। এর উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে চিরতরে মুছে ফেলা।

২৬ মার্চ ২০২৬
ইরানের ব্যাপারে কঠোর হচ্ছে উপসাগরীয় দেশগুলো

ইরানের ব্যাপারে কঠোর হচ্ছে উপসাগরীয় দেশগুলো

গত বৃহস্পতিবার ইরানের উদ্দেশে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কড়া বার্তার পর উপসাগরীয় সব পক্ষই নিজেদের প্রতিবাদের ভাষা বদল এনেছে। এখন অনেকটা প্রকাশ্যেই ইরানকে ‘ক্রিমিনাল’ চিহ্নিত করছে তারা।

২৪ মার্চ ২০২৬
কুব্রিকের সিনেমায় যুদ্ধদর্শন—‘আমরা মৃত্যু উৎপাদন করি’

কুব্রিকের সিনেমায় যুদ্ধদর্শন—‘আমরা মৃত্যু উৎপাদন করি’

আজ চলচ্চিত্রকার স্ট্যানলি কুব্রিকের মৃত্যুবার্ষিকী। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের এই উত্তাল সময়ে তাঁর সিনেমাগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়েছেন যুদ্ধের পেছনের চরম অমানবিকতা ও ক্ষমতার দম্ভের গল্প। ‘পাথস অব গ্লোরি’ থেকে ‘ফুল মেটাল জ্যাকেট’—তাঁর চলচ্চিত্রে যুদ্ধের যে কদর্য রূপ ফুটে উঠে

০৭ মার্চ ২০২৬
লাঠির আঘাত ও রক্তের দাগ: বাংলাদেশ কি এখনো পুলিশি রাষ্ট্রের ছায়ায়

লাঠির আঘাত ও রক্তের দাগ: বাংলাদেশ কি এখনো পুলিশি রাষ্ট্রের ছায়ায়

গত সোমবার সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আচমকা অভিযানে নামে পুলিশ। কিন্তু সেই অভিযানের ধরণ ও পরবর্তী ঘটনাপ্রবাহ জনমনে গভীর আতংকের সৃষ্টি করেছে। পুলিশের ওই অভিযানে মারধরের শিকার হয়েছেন সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

২৭ ফেব্রুয়ারি ২০২৬
ইউক্রেনে যুদ্ধের চার বছর: সমাধান কত দূর

ইউক্রেনে যুদ্ধের চার বছর: সমাধান কত দূর

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই হিসেবে আজ এই যুদ্ধের চার বছর পূর্তি হলো। এই চার বছরে বদলে গেছে যুদ্ধের ধরন, পাল্টে গেছে বিশ্বশক্তির ভারসাম্য। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাও আর আগের মতো নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় সংঘাত আর দেখা যায়নি।

২৪ ফেব্রুয়ারি ২০২৬
উচ্চকক্ষ ইস্যুতে বিএনপি ও জুলাই সনদ কি মুখোমুখি

উচ্চকক্ষ ইস্যুতে বিএনপি ও জুলাই সনদ কি মুখোমুখি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এবং গণভোটে অনুমোদিত জুলাই সনদ এখন উচ্চকক্ষ ইস্যুতে মুখোমুখি। জুলাই সনদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সিনেট গঠনের কথা থাকলেও বিএনপির ইশতেহারে রয়েছে ভিন্ন প্রস্তাব।

১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নির্বাচনী জরিপ কতটুকু বিশ্বাসযোগ্য

বাংলাদেশের নির্বাচনী জরিপ কতটুকু বিশ্বাসযোগ্য

কোনো জরিপে দেখা যাচ্ছে বিএনপির জয়জয়কার, কোনোটিতে জামায়াতে ইসলামীর অভাবনীয় উত্থান, আবার কোনোটিতে উঠে আসছে তরুণদের নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, এই জরিপগুলো আসলে কতটা বিজ্ঞানসম্মত? বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী জরিপ আদৌ বিশ্বাসযোগ্য?

০৯ ফেব্রুয়ারি ২০২৬
বয়ানের বিবর্তন: বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক কুরুক্ষেত্র

বয়ানের বিবর্তন: বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক কুরুক্ষেত্র

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে কেবল সরকারের পতন বা শেখ হাসিনার পলায়নের দিন হিসেবে চিহ্নিত নয়। দিনটি দীর্ঘস্থায়ী ‘একক বয়ান’ বা ‘মনোলিথিক ন্যারেটিভ’-এর ফাটল ও পতনের দিন।

০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে সরকারবিরোধী আন্দোলন কেন ব্যর্থ

ইরানে সরকারবিরোধী আন্দোলন কেন ব্যর্থ

ইরানে সরকারবিরোধী আন্দোলন ব্যাপক ত্যাগ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও শেষ পর্যন্ত স্তিমিত হয়ে এসেছে। নেতৃত্বের অভাব, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন এবং শাসনব্যবস্থার সুরক্ষিত কাঠামোর কারণে ইরানের সরকার আবারও টিকে গেল। প্রশ্ন উঠছে, কেন বারবার ব্যর্থ হচ্ছে ইরানের সরকারবিরোধী আন্দোলন?

২৬ জানুয়ারি ২০২৬
প্যারোল কী, কোন কোন শর্তে দেওয়া হয় অনুমতি

প্যারোল কী, কোন কোন শর্তে দেওয়া হয় অনুমতি

বাগেরহাটের কারাফটকে মর্মান্তিক এক ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। প্রশ্ন উঠছে, কেন প্যারোল নিয়ে এতো জটিলতা? প্যারোল আসলে কী? অধিকার নাকি প্রিভিলেজ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলুন জেনে নিই প্যারোলের আদ্যোপান্ত।

২৫ জানুয়ারি ২০২৬
গণভোটের রায়ে কীভাবে বদলায় দেশ

গণভোটের রায়ে কীভাবে বদলায় দেশ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণাকে ‘ফরজে কিফায়া’ বলেছেন। সরকার মনে করে, নিছক ভোট নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থান টিকিয়ে রাখার চূড়ান্ত লড়াই। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামোয় আমূল পরিবর্তন আনতে চায় সরকার। কিন্তু একটি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে আসলে কীভাবে?

১৯ জানুয়ারি ২০২৬
জুলাই অভ্যুত্থানের ‘সুরক্ষা কবচ’: কার দায়মুক্তি, কার বিচার

জুলাই অভ্যুত্থানের ‘সুরক্ষা কবচ’: কার দায়মুক্তি, কার বিচার

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘দায়মুক্তি’ বা ‘ইনডেমনিটি’ শব্দটি বেশ পুরোনো হলেও এর প্রয়োগ প্রতিবারই নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কখনো রাজনৈতিক বিরোধীদের দমন, কখনো আবার বিশেষ কোনো গোষ্ঠীকে রক্ষা—এসব উদ্দেশ্যে বিভিন্ন সময় দায়মুক্তির আইন হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬
ইরান বিক্ষোভের ‘মওকা’ নিচ্ছে ইসরায়েল

ইরান বিক্ষোভের ‘মওকা’ নিচ্ছে ইসরায়েল

ইরান আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদ এখন শুধু রিয়ালের দরপতন বা অর্থনৈতিক কষ্টের মধ্যেই সীমাবদ্ধ নেই।

১২ জানুয়ারি ২০২৬
এক-এগারো: রাজনৈতিক সমীকরণ ও পটপরিবর্তন

এক-এগারো: রাজনৈতিক সমীকরণ ও পটপরিবর্তন

দৃশ্যত রক্তপাতহীন হলেও এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের এই অধ্যায় পরবর্তী দুই বছর দেশের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করে।

১১ জানুয়ারি ২০২৬
খামেনির পতনের আন্দোলনের শুরু  ৯৯-এ, শেষ কি ২৬-এ

খামেনির পতনের আন্দোলনের শুরু ৯৯-এ, শেষ কি ২৬-এ

গত ২৮ ডিসেম্বর জ্বালানি ভর্তুকি প্রত্যাহার ও অর্থনৈতিক সংকটের জেরে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বছরের শেষ সময়ে এসে সরকারের এই সিদ্ধান্ত যেন মানুষের ধৈর্যের বাঁধে শেষ আঘাত হানে। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম আর রিয়ালের দরপতনে সাধারণ মানুষ আগে থেকেই দিশেহারা ছিল।

১০ জানুয়ারি ২০২৬
থেমে গেল তুরিনের ঘোড়া: তাড়াহুড়োর যুগে বেলা তার শিখিয়েছিলেন কীভাবে থামতে হয়

থেমে গেল তুরিনের ঘোড়া: তাড়াহুড়োর যুগে বেলা তার শিখিয়েছিলেন কীভাবে থামতে হয়

মাস্টার ফিল্মমেকার বেলা তার মারা গেছেন। হাঙ্গেরিয়ান এই নির্মাতা বিশ্বজুড়ে দর্শকদের কাছে ছিলেন সমাদৃত। তিনি দার্শনিক ভাবনা থেকে সিনেমা বানাতেন এবং নিজের আলাদা নির্মাণভঙ্গির জন্য পরিচিত ছিলেন।

০৭ জানুয়ারি ২০২৬
ইউক্রেন ও তাইওয়ান সমীকরণ: ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়া-চীনের ভিন্ন কৌশল

ইউক্রেন ও তাইওয়ান সমীকরণ: ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়া-চীনের ভিন্ন কৌশল

গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভোরের আগে রাজধানী কারাকাস বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।

০৫ জানুয়ারি ২০২৬
আলোচনায় ডেল্টা ফোর্স, কী করে তারা

আলোচনায় ডেল্টা ফোর্স, কী করে তারা

অভিযান চালিয়ে স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র। স্বাধীন দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নজিরবিহীন উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে ছায়াযোদ্ধাখ্যাত ডেল্টা ফোর্স। এরপর থেকে আলোচনায় যুক্তরাষ্ট্রের এই সামরিক ইউনিট।

০৪ জানুয়ারি ২০২৬
প্রত্যাবাসনের রাজনীতি যেভাবে মূলধারায়

প্রত্যাবাসনের রাজনীতি যেভাবে মূলধারায়

আমেরিকা, ইউরোপ বললেই চোখের সামনে ভেসে ওঠে গণতন্ত্রের ঝাণ্ডা, অভিবাসীর জন্য স্বপ্নের দেশসহ বৈচিত্র্যের বিশাল ক্যানভাস। সেখানে যোগ্যতা শেষ কথা, বংশপরিচয় নয়। তবে সম্প্রতি এই চেনা ছবির আড়ালে দানা বাঁধছে প্রত্যাবাসন (রিমাইগ্রেশন) পরিকল্পনা।

০৪ জানুয়ারি ২০২৬
হাইকমিশনারকে তলব: কূটনৈতিক ব্যাখ্যা ও সম্পর্কের নতুন সমীকরণ

হাইকমিশনারকে তলব: কূটনৈতিক ব্যাখ্যা ও সম্পর্কের নতুন সমীকরণ

গত কয়েক দিন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল ঘটনাবহুল ও উত্তেজনাকর। কূটনীতির শান্ত জল হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে পাল্টাপাল্টি তলব ও কড়া বার্তা আদান-প্রদানের মধ্য দিয়ে। গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০ ডিসেম্বর ২০২৫
পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছে

পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছে

গাজার এই ধ্বংসলীলা জগতের সামনে রূঢ় প্রশ্ন ছুড়ে দিয়েছে। পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছে? নাকি এটি কেবল শক্তিশালী দেশগুলোর সুবিধামতো ব্যবহারের জন্য তৈরি একটি রাজনৈতিক হাতিয়ার?

১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই হবে কীভাবে

বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই হবে কীভাবে

ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় ভিন্ন আবহে পালিত হয় ৫৪তম মৈত্রী দিবস। এতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়।

০৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক কীভাবে নিয়োগ হয়, এ নিয়ে এত বিতর্ক কেন

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক কীভাবে নিয়োগ হয়, এ নিয়ে এত বিতর্ক কেন

ভোটকেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা, কোনো কারচুপি হচ্ছে কিনা কিংবা নির্বাচনী কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন কিনা—এসব বিষয় তদারকি করে প্রতিবেদন দেওয়াই তাদের কাজ।

০৭ ডিসেম্বর ২০২৫
নির্বাচনী তফসিলে কী থাকে, কেন গুরুত্বপূর্ণ

নির্বাচনী তফসিলে কী থাকে, কেন গুরুত্বপূর্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধ নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠক থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

০৬ ডিসেম্বর ২০২৫
লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ কী?

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ কী?

মোনরো ডকট্রিনের সময় থেকেই যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে নিজের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে দেখে আসছে। আজকের বিশ্বে সেই আগ্রহ নতুন রূপ নিয়েছে—লিথিয়াম, বাণিজ্য, অভিবাসন সংকট আর চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। ফলে এই অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র।

০২ ডিসেম্বর ২০২৫
বিচার-অবিচার-ন্যায়বিচার: সেরা ৭ সিনেমা

বিচার-অবিচার-ন্যায়বিচার: সেরা ৭ সিনেমা

আইনের দেবী থেমিসের চোখে কালো কাপড় বাঁধা থাকে। এর কেতাবি অর্থ, বিচার হবে অন্ধ বা নিরপেক্ষ; আবেগ, পরিচয় বা দৃশ্যমান চাকচিক্য সেখানে প্রভাব ফেলবে না। কিন্তু আমার মনে হয় ঘটনা অন্য। থেমিস সম্ভবত লজ্জায় চোখ বাইন্ধা রাখছেন।

০১ ডিসেম্বর ২০২৫
দুর্যোগ দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে আঁকছে

দুর্যোগ দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে আঁকছে

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ২০২৪ ও ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার সম্মুখীন হয়েছে। কখনও তীব্র দাবদাহে, আবার কখনও সর্বগ্রাসী বন্যায় ভাসিয়ে প্রকৃতি যেন এই অঞ্চলের মানচিত্রকে নতুন করে আঁকতে চাইছে।

৩০ নভেম্বর ২০২৫
ইকবালের শিকওয়া থেকে আবুল সরকারের পালাগান: যখন ‘মান-অভিমান’ হয় ব্লাসফেমি

ইকবালের শিকওয়া থেকে আবুল সরকারের পালাগান: যখন ‘মান-অভিমান’ হয় ব্লাসফেমি

মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সহনশীলতার কফিনে আরও একটি পেরেক ঠুকে দিয়েছে। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে পালাগানের আসরে আল্লাহকে নিয়ে কথিত ‘কটূক্তি’র অভিযোগে ১৯ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।

২৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশে জোট গঠনের রাজনীতি, ইতিহাস কী বলে

বাংলাদেশে জোট গঠনের রাজনীতি, ইতিহাস কী বলে

বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে একটা ব্যাপার স্পষ্ট, এখানে একক শক্তিতে পথচলা প্রায় অসম্ভব। ক্ষমতার মঞ্চে টিকে থাকতে হলে কিংবা নির্বাচনে জিততে হলে, এমনকি রাজপথেও সঙ্গী প্রয়োজন। এই সঙ্গী খোঁজার প্রক্রিয়া হলো জোটের রাজনীতি।

২৪ নভেম্বর ২০২৫
ক্ষমতার দৌড়ে ট্রাম্প কি হোঁচট খেলেন

ক্ষমতার দৌড়ে ট্রাম্প কি হোঁচট খেলেন

জেফ্রি এপস্টেইন নথি প্রকাশের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুদিনের বিরোধিতা সত্ত্বেও বিলটিতে সই করা তার রাজনৈতিক শক্তির দুর্বলতাকেই প্রকাশ করছে। ওয়াশিংটনে এখন গুঞ্জন—ট্রাম্পের লৌহবর্মে কি প্রথমবারের মতো স্পষ্ট ফাটল দেখা দিল?

২৩ নভেম্বর ২০২৫
ভোটকেন্দ্রের কর্মকর্তা কারা, প্রিসাইডিং-রিটার্নিং অফিসারের কাজ কী

ভোটকেন্দ্রের কর্মকর্তা কারা, প্রিসাইডিং-রিটার্নিং অফিসারের কাজ কী

২০১৪, ২০১৮ ও ২০২৪-এর বিতর্কিত অভিজ্ঞতার পর মানুষের মনে নতুন আশার আলো—এবার কি ফেরত আসবে বিশ্বাসযোগ্য নির্বাচন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে নির্বাচনের মাঠে দাঁড়ানো হাজারো কর্মকর্তার কর্মতৎপরতায়। প্রিজাইডিং অফিসার, পোলিং টিম ও রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা থেকেই নির্ধারিত হবে গণতন্ত্রের পরবর্তী অধ্যায়।

২২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ যেভাবে বিশ্বের সবচেয়ে বড় ‘শান্তি রপ্তানিকারক’ দেশ হয়ে উঠল

বাংলাদেশ যেভাবে বিশ্বের সবচেয়ে বড় ‘শান্তি রপ্তানিকারক’ দেশ হয়ে উঠল

বিশ্বের বুকে বাংলাদেশের পরিচয় আজ শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ নয়। গত তিন দশকেরও বেশি সময় ধরে নীরবে, নিভৃতে নতুন পরিচয় গড়ে তুলেছে বাংলাদেশ; যা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে।

২১ নভেম্বর ২০২৫
কী আছে সংশোধিত শ্রম আইনে

কী আছে সংশোধিত শ্রম আইনে

ট্রেড ইউনিয়ন গঠনের জন্য শতকরা হারের জটিলতা দূর করে এখন সর্বনিম্ন ২০ জন শ্রমিকের সম্মতিতেই আবেদন করা যাবে। একইসঙ্গে, ১০০ বা ততোধিক শ্রমিক কর্মরত থাকা প্রতিষ্ঠানে ‘ভবিষ্যৎ তহবিল’ গঠনকে করা হয়েছে বাধ্যতামূলক।

২০ নভেম্বর ২০২৫
অনলাইন সাংবাদিক যখন তুখোড় গোয়েন্দা

অনলাইন সাংবাদিক যখন তুখোড় গোয়েন্দা

ফেলুদা যুক্তি খোঁজেন, শার্লক খোঁজেন প্রমাণ—আর অনলাইন রিপোর্টার খোঁজেন ক্লিক। আধুনিক সাংবাদিকতা যেন গোয়েন্দাগিরির নতুন সংস্করণ, যেখানে কেস ফাইল নয়, কাজ করে ট্রেন্ডিং টপিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) আর অ্যালগরিদম।

১৭ নভেম্বর ২০২৫
ট্রাম্প-অর্থনীতি কী, বিশ্বজুড়ে কেন প্রাসঙ্গিক

ট্রাম্প-অর্থনীতি কী, বিশ্বজুড়ে কেন প্রাসঙ্গিক

সম্প্রতি কানাডার এক প্রদেশের অর্থায়নে নির্মিত বিজ্ঞাপনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানকে শুল্ক বা ট্যারিফের বিরুদ্ধে কথা বলতে। সামান্য টেলিভিশন বিজ্ঞাপনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাই বন্ধ করে দেন।

১৫ নভেম্বর ২০২৫
ভারত ও আফগানিস্তান: সম্পর্কের সূত্র কী

ভারত ও আফগানিস্তান: সম্পর্কের সূত্র কী

দিল্লিতে আফগান দূতাবাসে এখনো পূর্বতন আশরাফ গনি সরকারের নিযুক্ত কূটনৈতিকরাই কাজ করছেন ও সেখানে তালেবানের সাদা পতাকার বদলে পুরোনো আফগান প্রজাতন্ত্রের সবুজ-কালো-লাল পতাকাই ওড়ে। এই প্রতীকী বিষয়টিই হয়তো ভারতের বর্তমান নীতির সবচেয়ে ভালো ব্যাখ্যা দেয়।

১৪ নভেম্বর ২০২৫
হুমায়ূনের সিনেমার ‘হুজুর’

হুমায়ূনের সিনেমার ‘হুজুর’

হুমায়ূন আহমেদের সিনেমায় অন্যতম প্রধান অনুসঙ্গ ‘হুজুর’ বা মাওলানা। কীভাবে হুমায়ূনের সিনেমায় হুজুর বা মাওলানারা চিত্রিত হয়েছেন? কীভাবে ভাল-মন্দের বাইনারিরে বাইরে হাজির করেছেন রক্তমাংসের মানুষ? এইসব জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা এই লেখা।

১৩ নভেম্বর ২০২৫
কীভাবে গড়ে উঠেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কেন বাতিল হয়েছিল

কীভাবে গড়ে উঠেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কেন বাতিল হয়েছিল

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত এক অধ্যায়ের নাম ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’। নির্বাচনকালীন রাজনৈতিক দলগুলোর মধ্যকার তীব্র অবিশ্বাস ও ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা থেকে এই ব্যবস্থার জন্ম।

১৩ নভেম্বর ২০২৫
‘টাইটানিক’ থেকে শুরু, লিওনার্দো ডিক্যাপ্রিও বাংলাদেশে কেন এত জনপ্রিয়

‘টাইটানিক’ থেকে শুরু, লিওনার্দো ডিক্যাপ্রিও বাংলাদেশে কেন এত জনপ্রিয়

‘আই অ্যাম দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড!’ টাইটানিক সিনেমার সেই সংলাপ আজও প্রতিধ্বনিত হয় সিনেমাপ্রেমীদের হৃদয়ে। কিন্তু সেই সিনেমার নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর যাত্রা থেমে থাকেনি জাহাজের ডেকে। প্রায় তিন দশক পরে আজও ডিক্যাপ্রিও আছেন নিজের আসনেই। আজ এই অভিনেতার জন্মদিন।

১১ নভেম্বর ২০২৫
বিবিসি কেন বিতর্কিত, আলোচিত ৭টি ঘটনা

বিবিসি কেন বিতর্কিত, আলোচিত ৭টি ঘটনা

‘দিস ইজ বিবিসি নিউজ’—এই কণ্ঠস্বর, এই সুর, এই তিন শব্দ শুনলেই বিশ্বের কোটি কোটি মানুষের মনে ভেসে ওঠে এক নির্ভরতার ছবি। একটা সময় সাধারণ মানুষের কাছে বিবিসি শুধু সংবাদমাধ্যম ছিল না, ছিল সত্য ও নিরপেক্ষতার এক বৈশ্বিক মানদণ্ড।

১১ নভেম্বর ২০২৫
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য ফলাফল কী

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য ফলাফল কী

গত শুক্রবার (৭ নভেম্বর) গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুরস্ক।

১০ নভেম্বর ২০২৫
সিনেমা হলে পপকর্ন এল কীভাবে

সিনেমা হলে পপকর্ন এল কীভাবে

আজকাল প্রেক্ষাগৃহে সিনেমা দেখার কথা ভাবলেই নাকে এসে লাগে গরম পপকর্নের ঘ্রাণ। দুনিয়াজুড়েই এই খাবার ছাড়া আজকের সময়ে সিনেমা দেখাটা অসম্পূর্ণ মনে হয়। কিন্তু কীভাবে ভুট্টার খই কীভাবে হয়ে উঠল সিনেমা-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ? এর পেছনের গল্প কিন্তু সিনেমার কাহিনীর চেয়ে কম আকর্ষণীয় নয়।

০৯ নভেম্বর ২০২৫
মহাকাশ কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরবর্তী ক্ষেত্র

মহাকাশ কি যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরবর্তী ক্ষেত্র

অর্থনৈতিক লাভ ও নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এমন কোনো কাজ নেই যা যুক্তরাষ্ট্র করে না। অতীতে সাম্রাজ্যবাদী মনোভাব থেকে নতুন ভূমি জয় অথবা পরোক্ষ আধিপত্য বিস্তারই ছিল তাদের মূল লক্ষ্য।

০৮ নভেম্বর ২০২৫
ট্রাম্প কি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আটকে দিতে পারবেন

ট্রাম্প কি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আটকে দিতে পারবেন

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়কে বিভিন্ন বিশেষজ্ঞরা দেখছেন গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রতীক হিসেবে। মামদানির বিজয় কেবল নিউইয়র্কের বাসিন্দাদের জন্যই নয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ।

০৭ নভেম্বর ২০২৫
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে কার পাল্লা ভারী

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে কার পাল্লা ভারী

চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে বেইজিং ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের নতুন ও তীব্রতর অধ্যায়ের সূচনা হয়।

০৩ নভেম্বর ২০২৫