সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন টিকে থাকার পূর্বশর্ত: বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর কেবল পরিবেশগত আলোচনার বিষয় নয়; এটি দেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত।
আবার বাড়ল স্বর্ণের দামকমার একদিন পরেই আবার দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। আজ বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
৬ লাখ কোটি টাকার রাজস্বের লক্ষ্যমাত্রা এনবিআরের২০২৬-২০২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করাসহ ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
১৭ মাসে ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর, আদায় ৫৩২ কোটিবিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গত ১৭ মাসে প্রায় ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। পাশাপাশি এই সময়ে ফাঁকি দেওয়া ৫৩২ কোটি টাকার কর আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ২৫৮ টাকাপ্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে বর্তমানে দেশের বাজারে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি: অর্থ উপদেষ্টাপ্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত সরকারের আমলের একটি লুটপাট হওয়া ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি তাঁরা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।
বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজিরাজধানীর কাঁচাবাজারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। দু-একটি বাদে সব সবজিই কিনতে হচ্ছে চড়া দামে। সহজে বললে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।
জাতিসংঘের সঙ্গে পরামর্শ সভাএলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে চায় বাংলাদেশএলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবিতে জাতিসংঘের সঙ্গে পরামর্শ সভা করেছে বাংলাদেশ। বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা সম্মিলিতভাবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সময় বাড়ানোর আবেদন জানান।
বন্ধ কারখানা সচলে গ্যারান্টি চায় ব্যাংকগুলোদেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগে অর্থায়নের ক্ষেত্রে সরকার বা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দাবি করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সভায় ব্যাংকগুলোর কর্মকর্তারা এই দাবি তুলে ধরেন।
ভোজ্যতেল নিয়ে অস্থিরতা, বাণিজ্যমন্ত্রীর বাজার পরিদর্শনঅস্থিরতা কাটিয়ে রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান তিনি।
দুদফা বৃদ্ধির পর এলপিজির দাম না বাড়ানোর ঘোষণাএপ্রিলে দুই দফা বাড়লেও মে মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম না বাড়ানোর কথা জানিয়েছে সরকার। ফলে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকাই থাকছে।
মন্দার মধ্যেও ব্যাংকগুলো এত মুনাফা কীভাবে করলদেশের সামগ্রিক অর্থনীতিতে ২০২৫ সালে মন্দাভাব থাকলেও ব্যাংকিং খাতে উল্টো চিত্র। বেসরকারি ব্যাংকগুলো নিট মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশের ইতিহাসে ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো কোনো দেশীয় ব্যাংক হিসেবে ২ হাজার ২৫০ কোটি টাকার নিট মুনাফার রেকর্ড গড়েছে।
নিত্যপণ্যের বাজারে উত্তাপ, বৃষ্টির অজুহাতে বাড়ছে দামরাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বৈশাখের শুরুতে সবজির দাম কিছুটা কমেছিল। মুরগি দামও ২০ থেকে ৫০ টাকা নেমেছিল। তবে সপ্তাহের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে।
শিক্ষার্থীদের বাস আমদানিতে কর ছাড় এনবিআরেরশিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর মওকুফ করেছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত আমদানিকারকরা এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অর্থনীতিতে মিশ্র সংকেত: বেসরকারি ঋণে ধীরগতি হলেও সরকারিতে বাড়ছেদেশের অর্থনীতি বর্তমানে দ্বৈত বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছে—একদিকে কিছু সূচকে উন্নতির আভাস, অন্যদিকে মৌলিক চ্যালেঞ্জগুলোর স্থায়ী উপস্থিতি।
বেতন কমা সেই এনবিআর কর্মকর্তাকে বদলিঅসদাচরণের দায়ে বেতন কমানোর পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা সুলতানা হাবীবকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে তাঁর সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়।
ভরিতে ২১৫৮ টাকা কমল সোনার দামদেশের বাজারে সোনার দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।