স্ট্রিম সংবাদদাতা

টানা ভারী বর্ষণে চট্টগ্রামে পৃথকস্থানে পাহাড় ধসের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে সীতাকুণ্ডে ও দুপুরে মহানগরীতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে একটি ঘরের ওপর মাটি ধসে ১০ মাস বয়সি মো. আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়। সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় ঘটনাটি ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, টানা ভারী বৃষ্টিতে একটি কাঁচা ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ায় ঘরের ভেতরে থাকা শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির চশমা হিল এলাকার বাবু কলোনির কাছে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুস সালেহীন বলেন, পাহাড়ের একটি অংশ ধসে দুটি ঘরের ওপর পড়ে। এর মধ্যে একটি ঘরে কেউ ছিল না। তবে অন্য ঘরে থাকা সামিয়া আক্তারকে (১১) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কক্সবাজার ও রাঙামাটির বাঘাইছড়িতে দেয়াল ও পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার আগে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা গত ৪৩ বছরের মধ্যে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল।

.png)

সিলেটের ওসমানীনগরে বিমানের জ্বালানি বহনকারী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ২টা থেকে টার্মিনালে থাকা অবশিষ্ট এলএনজি গ্যাসে রূপান্তর করে সরবরাহ শুরু করা হয়।
১ ঘণ্টা আগে
দেশের বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে