সুপ্রিম কোর্ট বার নির্বাচন করতে পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেলসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরুসাতক্ষীরায় চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে।
‘৪৩ কেজিতে মণ’ দাবি নিয়ে দ্বন্দ্ব: রাজবাড়ীতে আড়তদার-ব্যবসায়ীদের ধর্মঘটকৃষিপণ্য বিক্রিতে প্রচলিত ৪০-এর পরিবর্তে ৪৩ কেজিতে মণের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আড়তদার ও ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছে। তবে এ বিষয়ে ছাড় দিতে রাজি নন কৃষকরা, তাদের সঙ্গে একমত প্রশাসনও।
সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিরক্ষা উপদেষ্টাসশস্ত্র বাহিনীকে জনমুখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
অন্তর্বর্তী সরকারের সময় সেনাবাহিনী নিরলস দায়িত্ব পালন করেছে: উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের সময়ে মাঠে থাকাকালে সেনা সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রীখন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি উইন-উইন পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’
বাংলাদেশের আলোচিত ও বিতর্কিত চুক্তিগুলোএকটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম হাতিয়ার হলো আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি। গত সাত দশকে দক্ষিণ এশিয়ার উত্তাল ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং স্বার্থ রক্ষায় সম্পাদিত হয়েছে নানা চুক্তি ও সমঝোতা স্মারক।
সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমের নামে ইসির গেজেটত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, দুই ট্রাকে আগুনরাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এমপি বললেন, ‘আমার পাশের ৯০% এইডা-ওইডা খায়, মাদকের বিরুদ্ধে বক্তৃতা ক্যামনে দেই’কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে তাঁর পাশে বসা নেতাকর্মীদের ‘শতকরা ৯০ ভাগ মাদক সেবন করেন’ বলে বলতে শোনা গেছে।
গকসু নেতাকে মারধরের অভিযোগ, থানায় মামলাঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সমাজকল্যাণ ও ক্যান্টিনবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তুকে মারধরের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
শাহবাগে মেসে তরুণ চিকিৎসকের মরদেহমাত্র তিন মাস আগে কর্মজীবন শুরু করেছিলেন। স্বপ্ন ছিল মানুষের সেবা করার। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ চিকিৎসক আবিদ হাসান জিসান (২৬)। রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেস থেকে এই মেধাবী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় শাড়ি জব্দকুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যুদ্ধে দুর্বিষহ প্রবাসজীবনগরু বেচে দুবাই যান খবির, ফিরেছেন খালি হাতেউঠোনে বসে খবির উদ্দিন (৪৭)। পেছনে আধাপাকা ঘর। পাশের টিন-কাঠের আরেকটি ঘরের টিনও জীর্ণ। প্রবাসে যাওয়ার আগে ভেবেছিলেন, ঘর দুটি নতুন করে গড়বেন। কিন্তু পাঁচ মাসের মধ্যেই দেশে ফিরতে হয়েছে খবিরকে। তাঁর চোখমুখে চিন্তার ছাপ।
প্রবাসীসেবায় ১৮০ দিনের রোডম্যাপ, হবে ওয়ান স্টপ সার্ভিসপ্রবাসীদের হয়রানি কমাতে ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। অভিবাসন ব্যয় কমানো, সেবা সহজীকরণ এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা—তিন বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবির সতর্ক অবস্থানদেশের সীমান্ত সুরক্ষা ও ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ তৎপরতা বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নুসরাত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, শিগগির গেজেটত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।