লার্ভা জরিপে অবহেলা বরদাশত করব না: আবদুস সালামজরিপ কার্যক্রমে অবহেলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, এটি মানুষের জীবনমরণ প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া মানুষের জীবন নিয়ে খেলার শামিল। এটি সহ্য করা হবে না।
যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ২৯ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার (৯ মে) রাতে এই অভিযান চালায় যাত্রাবাড়ী থানার পুলিশ।
থানা থেকে লুট করা শটগানসহ ফতুল্লায় আটক ১চব্বিশের ৫ আগস্ট থানা থেকে লুট করা একটি শটগান, তিন রাউন্ড কার্তুজসহ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুই হত্যা মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূররাজধানীর মিরপুর ও রমনা থানায় পৃথক হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
‘বিতর্কিত কর্মকর্তাদের’ নাম আসায় কি আটকে গেল পুলিশের পদক দেওয়াপুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে আজ থেকে। এর উদ্বোধনী অনুষ্ঠানেই দেওয়ার কথা ছিল চলতি বছরের পুলিশ পদকের বিপিএম, পিপিএম এবং আইজিপি ব্যাজ। তবে শেষ সময়ে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আইনজীবী আলিফ হত্যায় চিন্ময় দাসের জামিন নাকচচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আর অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন দিয়েছেন আদালত।
বিপিএম-পিপিএম স্থগিত হলেও আইজি ব্যাজ দেওয়া হচ্ছে মঙ্গলবারপুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থগিত করা হলেও ‘আইজি ব্যাজ’ (আইজিপি’স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ) দেওয়া হচ্ছে।
রাবিতে হল সমাপনীতে মেয়েদের হলের সামনে গিয়ে নাচানাচি, বিতর্করাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল সমাপনী অনুষ্ঠানকে ঘিরে মেয়েদের আবাসিক হলের সামনে উচ্চস্বরে গান-বাজনা, নাচানাচি ও হৈচৈ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
পুলিশকে যেন আর কোনো স্বৈরাচার ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রীদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন জনগণের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ব্যবহার করতে না পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ( ১০ মে) সকালে ‘পুলিশ সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার উত্তর ভূঁইগড়ের গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
মণকে মণ পেঁয়াজ পানিতে, ভারতীয় বীজে কৃষকের সর্বনাশনিম্নমানের ভারতীয় বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ দ্রুত পচে যাওয়ায় শত শত কৃষক লোকসানে পড়েছেন। খুলনা বিভাগের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী জেলা ঝিনাইদহে এই পরিস্থিতিতে পথে বসার আশঙ্কায় দিন কাটছে বহু প্রান্তিক চাষির।
পুলিশের পদক প্রদান অনুষ্ঠান স্থগিত‘অনিবার্য কারণবশত’ এবছরের পুলিশ সপ্তাহে মনোনীত সদস্যদের পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিপিএম, পিপিএম এবং আইজিপি ব্যাজের জন্য মনোনীত মোট ৪৪৮ সদস্যের এ সম্মাননা প্রাপ্তি আপাতত পিছিয়ে গেল।
গাজীপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে নিহত ৩গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে পিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজের ১ মাস পর সন্দেহভাজনের গোয়ালঘরে মিলল মরদেহযশোরের শার্শায় নিখোঁজের ১ মাস পাঁচদিন পর সন্দেহভাজন পরিবারের গোয়ালঘরের মাটি খুঁড়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধামরাইয়ে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল কোরবানির দুই ষাঁড়ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধামরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগঢাকার ধামরাইয়ে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তর্কের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
জুলাইযোদ্ধাদের ক্ষোভখুনিরা ঘুরলেও ‘বৃষ্টির’ কারণে ধরছে না পুলিশজুলাই গণঅভ্যুত্থানের খুনিরা প্রকাশ্যে ঘুরলেও, বৃষ্টি ও গাড়ি নষ্টের অজুহাতে পুলিশ তাদের ধরছে না–ভুক্তভোগীদের এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশ্যে থাকা আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেধে দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।