জুলাইযোদ্ধাদের ক্ষোভখুনিরা ঘুরলেও ‘বৃষ্টির’ কারণে ধরছে না পুলিশজুলাই গণঅভ্যুত্থানের খুনিরা প্রকাশ্যে ঘুরলেও, বৃষ্টি ও গাড়ি নষ্টের অজুহাতে পুলিশ তাদের ধরছে না–ভুক্তভোগীদের এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশ্যে থাকা আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেধে দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
দ্য স্টেটসম্যানের বিশ্লেষণবিজেপির পশ্চিমবঙ্গ জয়ে বদলে যাবে ঢাকা-দিল্লি সম্পর্ক!পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয় ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। তিস্তা ও গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় অমীমাংসিত ইস্যুতে এখন দুই দেশের নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।
জাককানইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীসাংবাদিকদের ভয় পেয়ে থেমে থাকলে চলবে নাসত্যের সঙ্গে থাকতে সাংবাদিকদের অনেক সময় ক্ষমতাধরদের বিরুদ্ধে লিখতে হয়। প্রশাসনের চক্ষুশূলে পরিণত হতে হয়। এজন্য সাংবাদিকের স্থায়ী কোনো বন্ধু থাকে না। তবে ভয়ে থেমে থাকলে চলবে না। সত্য প্রকাশে সব জয় করতে হবে।
রাজধানীতে বাস-অটোরিকশার মাঝে পড়ে পানি বিক্রেতার মৃত্যুরাজধানীর উত্তরায় বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক পানি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উত্তরা আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সপ্তাহ শুরু রোববারমব-কিশোর গ্যাং প্রতিরোধে কড়া নির্দেশ প্রধানমন্ত্রীরমব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও সাহসী ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রুশ বাহিনীর হয়ে যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহতরাশিয়ান সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় ড্রোন হামলায় রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পে থাকা নিহতের এক বন্ধু পরিবারকে এই খবর জানিয়েছেন।
মুগ্ধসহ জুলাইয়ের ১১ হত্যার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটরমীর মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১ জনের হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।
ঝিনাইদহে ধর্ষণচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আলোচনা সভায় বক্তারাখাদ্যপণ্যে চিনি-লবণের মাত্রা মোড়কে স্পষ্ট থাকা জরুরিখাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
ইংলিশ মিডিয়ামে প্রশ্নফাঁস: বাংলাদেশসহ কয়েকটি দেশে গণিত পরীক্ষা বাতিলপ্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এএস লেভেলের (এ লেভেলের অংশ) গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
সৃজনশীল প্রচেষ্টায় সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।
ঢাকা স্ট্রিমে প্রতিবেদন, সোনাদিয়া দ্বীপের স্থাপনা উচ্ছেদকক্সবাজারের সোনাদিয়া দ্বীপে অভিযান চালিয়ে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৯ মে) সকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই অভিযানে বনবিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশ নেন।
ইশতেহার বাস্তবায়নে দলের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীবিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারকে বিএনপির বলা হয়। অর্থাৎ বিএনপি সহযোগিতা ও সমন্বয় না করলে অনেক ক্ষেত্রেই সরকারের সফল হওয়া সম্ভব নয়।
ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকারক্যাবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট খাতের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম।
হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবি গণতান্ত্রিক অধিকার কমিটিরদেশে চলমান হামের প্রাদুর্ভাবকে ‘গুরুতর জনস্বাস্থ্য সংকট’ আখ্যা দিয়ে দায়ীদের শাস্তি দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শনিবার (৯ মে) সংগঠনটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
হামে শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে: স্বাস্থ্যসচিবদেশে হামের প্রাদুর্ভাব ও সাড়ে তিনশর বেশি শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। শনিবার (৯ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
বন্ধ সব চিনিকল চালু করতে চায় সরকার: শিল্পমন্ত্রীশিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ফের চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে লাভজনকভাবে পরিচালনার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।