সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরুসংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরেরবগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া সাধারণ নির্বাচনের ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দলীয় সরকারের অধীনে নির্বাচন কত খারাপ হতে পারে, তা জাতির সামনে স্পষ্ট হয়েছে বলে মন্তব্যও করেছেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নে গণসংযোগে নামছে ১১ দলগণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে গণসংযোগ কর্মসূচি শুরু করছে ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জোটভুক্ত দলগুলোর নেতারা উপস্থিত থেকে এই কর্মসূচি শুরু করবেন।
অবসরভাতা না পেয়ে ১৫% শিক্ষকের মৃত্যু, ৩ দাবি এনসিপিরঅবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবিতে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে সাধারণ শিক্ষকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বিবি সওদার মামলা প্রত্যাহারসহ আট দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধনফেসবুকে সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার ও পরে জামিন পাওয়া বিবি সওদার মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
জামায়াতের নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে এনসিপির বিবৃতিভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিবি সাওদা সুমির রাজনৈতিক পরিচয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে একজন সাধারণ ‘নাগরিক’ হিসেবে উল্লেখ করেছে।
অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: এনসিপিসহ হাফ ডজন দল ও প্ল্যাটফর্ম২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন বাঁক বদল। ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। আন্দোলনের মূলে থাকা ছাত্র-জনতার চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলেরসংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
ভোলায় নারী কর্মীকে গ্রেপ্তারের নিন্দা মহিলা জামায়াতেরভোলায় সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এক কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনাকে সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুলবিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।
ভোলায় ‘ঊর্ধ্বতনের নির্দেশে’ তিন বছরের প্রতিবন্ধীর মা গ্রেপ্তারভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামায়াত তাঁর গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে।
সংবিধান ও রাষ্ট্র কীভাবে সাজাতে হয় তারা জানে না: বিএনপিকে শিশির মনিরঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের বিষয়ে বিএনপির একটি অংশের দক্ষতা ও ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
সংসদ না মানলেও গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমানদুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ভুগে বিএনপি জাতিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, 'এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ।'
বিএনপি দেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে, দাবি এনসিপিরবিএনপি সরকার দেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের অভিযোগ, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
পূর্ণাঙ্গ সংস্কার আদায়ে রাজপথে থাকার ঘোষণা ১১ দলেরপূর্ণাঙ্গ সংস্কার আদায় পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ১১-দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ ও গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশে তারা অতীত থেকে বিএনপিকে সবক নেওয়ার পরামর্শও দিয়েছেন।
গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হকগণভোটের রায় অমান্য করে ক্ষমতাসীন বিএনপি স্বৈরাচারের পথে চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামেরউপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।