৫ আগস্টের পর কিছু মানুষের চেহারা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু মানুষের চেহারা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। দখলদারত্ব আর চাঁদাবাজিতে তারা লিপ্ত।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহের পথে তারেক রহমান, জামায়াতের আমির যশোরেনির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহের পথে রওনা দেন। আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানের জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তেজগাঁওয়ে তাসলিমার ‘ওপেন মাইক’ অনুষ্ঠান, সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলাপ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগান নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় ‘ওপেন মাইক’ অনুষ্ঠান শুরু করেছেন তাসলিমা আখতার। তিনি ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘মাথাল’ প্রতীক নিয়ে।
ঢাকা-১২: ত্রিমুখী লড়াইয়ে দ্বিধায় ভোটাররা‘রাজনীতি যাই করি কাকে ভোট দিবো তা নিয়ে এখনও সন্দিহান রয়েছি। ধরেন, আগে এখানে বিএনপির দুই জন প্রার্থী ছিল। এখন সেটা বাদ দিয়ে নতুন একজন আসছে। আবার স্বতন্ত্র যিনি আছেন তিনিও এই এলাকার সন্তান। জামায়াতের প্রার্থীও ভালো ভূমিকা রাখছে। এ কারণে সিদ্ধান্ত নিতে পারছি না।’
ফ্যামিলি ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
আর কারও ঘাড়ে ভর করে ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না: জামায়াত আমিরবাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
জামায়াত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যে ডাকসু আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে: ফরহাদডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন দাবি করেছেন, তাঁরা এরইমধ্যে ওই জামায়াত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের আগে কেন্দ্র দখলের ‘প্র্যাকটিস ম্যাচ’ শুরু হয়েছে: এনসিপিনির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
নির্বাচনী প্রচারকাল ময়মনসিংহ ও গাজীপুর যাচ্ছেন তারেক রহমাননির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তিনি এই দুই জেলাসহ মোট তিনটি জনসভায় বক্তব্য দেবেন ।
নারী প্রার্থী না রাখার ব্যাখ্যা দিল জামায়াতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ হিসেবে আইনি বাধ্যবাধকতা না থাকাকে দায়ী করছে জামায়াত ইসলামী। পাশাপাশি সামাজিক বাস্তবতার কথাও বলছে দলটি।
বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে: ডা. শফিকুর রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষে দলের নারী শাখার প্রচার কার্যক্রমে বিভিন্ন স্থানে বিএনপির বাধা দেওয়ার ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেছেন, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।
‘না’ ভোট চার কোটি তরুণের বিরুদ্ধে যাবে: সাদিক কায়েমআসন্ন গণভোটে যারা ‘না’ এর পক্ষে অবস্থান নেবে, দেশের ৪ কোটি তরুণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
নাটোর-১পদ্মার চরে অর্থনৈতিক অঞ্চল ও সুগার মিলের আধুনিকায়নই নির্বাচনী বড় ইস্যুনাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, অবদান ও অঙ্গীকারের হিসাব মেলাতে শুরু করেছেন।
১৭ বছর মানুষ যে অত্যাচারিত হয়েছে, ১৬ মাসে তার ডেমো দেখা গেছে: আসিফ মাহমুদআসিফ মাহমুদ বলেছেন, ‘৫ আগস্টের আগে ১৭ বছর মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন-গুম, জেলখানায় অত্যাচার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ঠিক তার একটা ডেমো ১৬ মাসে আমরা দেখেছি। ...গ্রামের অলি-গলি থেকে শুরু করে শহর ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’
ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘পদযাত্রা’ করবে জুলাই ঐক্যঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে বৈধতা দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার (মার্চ) কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।
জামায়াত নেতার ‘কুরুচিপূর্ণ মন্তব্যে’ ডাকসুর নীরবতা নিয়ে নাছিরের প্রশ্নঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় ‘বেশ্যাখানা ও মাদকের আড্ডা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।