এনসিপি থেকে এবার তাজনূভা জাবীনের পদত্যাগ, নির্বাচন না করার ঘোষণানির্বাচনী ফান্ডের বিষয়ে সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেব এক এক করে।... প্রত্যেকটা পয়সা ফেরত দেব।’
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭--এই দুই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেনহাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।
মানুষের ঐক্যে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী: তারেক রহমানদীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর মানুষের অভ্যর্থনা, সড়কে জনতার ঢলের মতো মুহূর্তগুলো কোনো দিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে।
ছাত্র নেতৃত্বের এনসিপি কি ভেঙে যাচ্ছে৩০০ আসনের প্রস্তুতি নিয়ে হঠাৎ করে গোটা ত্রিশেক আসনের লোভে জামায়াতের কাছে বিকিয়ে দেওয়াকে নেতারা ভালোভাবে নিতে পারেননি। দলের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তারা বিপক্ষে অবস্থান নিয়েছেন।
জামায়াতের সঙ্গে জোট চান না ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপিজামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। শনিবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।
এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তিনি।
‘ভোটে জিততে’ গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁনগণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর যোগদানের আনুষ্ঠানিকতা হয়।
৩০০ ফিটে ৩০০ নতুন চারা রোপণ করল বিএনপিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক।
দলছুট রাশেদ পরিবর্তন করছেন ভোটার এলাকাওগণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও করেছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থায়ী ভোটার হতে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর আবেদন করেন তিনি।
প্রথমবার ছোট ভাইয়ের কবরের পাশে তারেক রহমানছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মত তাঁর কবর জিয়ারতের সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে পৌঁছান তিনি।
তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্নবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।
তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাচ্ছেন নাজুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারেক রহমানের জন্য রাস্তা ছাড়ল ইনকিলাব মঞ্চআততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে আজ শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্মৃতিসৌধে শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে ‘রাজনৈতিক কর্মী’ তারেকসাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। সেখানে পরিচয় লিখেছেন, রাজনৈতিক কর্মী।