দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চার বেসরকারি কলেজের নাম পরিবর্তনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা -১২ আসন:কোদালের মিছিলে ফুটবলের হামলায় ৫ জন আহতঢাকা-১২ আসনের (তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর) বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের মিছিলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীকের) সমর্থকদের হামলায় পাঁচ কর্মী আহত হয়েছেন।
প্রচারণায় ভারতবিরোধিতার ‘বুলি’, ভোট টানার কৌশল?ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভারতবিরোধী বক্তব্য দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দলের নেতা। গত ২২ জানুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে রাজনৈতিক দলগুলোর সমাবেশ, সংবাদ সম্মেলন ও ইশতেহার ঘোষণায় ‘আধিপত্য’, ‘হস্তক্ষেপ’, ‘চুক্তি’ কিংবা ‘ন্যায্য হিস্যা’—এ ধরনের শব্দবন্ধ বারবার উঠে এসেছে।
দোষারোপের সংস্কৃতি পরিহার করে সংবেদনশীল হওয়ার আহ্বান ফাওজুল কবিরেরদোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পর্দার অন্তরালে আধিপত্যবাদ ফিরিয়ে আনার কলকাঠি নাড়া হচ্ছে: মামুনুল হকপর্দার অন্তরালে আবার আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বাংলাদেশে দুর্নীতি নিরসন নিয়ে সৃষ্টিকর্তাও চিন্তিত: দুদক চেয়ারম্যানবাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তা নিরসন নিয়ে খোদ সৃষ্টিকর্তাও চিন্তিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
আমলারা প্রকৃতিগতভাবেই সংস্কারবিরোধী: আসিফ নজরুলবাংলাদেশে আমলাতন্ত্রের স্থবিরতা ও সংস্কারবিমুখতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উপদেষ্টাদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসানসরকার চালাতে গিয়ে সারাদিন ফাইল ও ফোনের ভিড়ে উপদেষ্টাদের পড়ার সময় নেই। ফলে তাঁদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
ফোক থেকে হিপ-হপ: যুগে যুগে দেশে দেশে প্রতিবাদের গানগান শুধু বিনোদনের জন্য নয়। যুগে যুগে, দেশে দেশে গান হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। ফোক থেকে হিপ-হপ, গণসংগীত থেকে রক—অন্যায়, বৈষম্য আর দমননীতির বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর বহন করেছে সুর। যখন কথা বলার পথ রুদ্ধ হয়েছে, তখন গানই জ্বালিয়েছে প্রতিরোধের আগুন, একত্র করেছে ভিন্ন মানুষকে একই লড়াইয়ে।
মাকামের সংবাদ সম্মেলনএক বছরে ৯৭ মাজারে হামলা, আহত ৪৬৮ নিহত ৩সারাদেশে গত গত এক বছরে ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪৬৮ জন আহত এবং অন্তত ৩ জন নিহত হয়েছেন।
সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টাসাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হওয়ার এবং কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইসিতে এনসিপিস্থানীয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগদেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেক জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে দলটি।
বিএনপি নেতা গ্রেপ্তারের দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়াসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
অপতথ্য রুখতে মিডিয়া লিটারেসি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদতথ্যের প্রাচুর্য নয়, বরং সত্যের অভাবই এই সময়ের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, অপতথ্য রুখতে এখন মিডিয়া লিটারেসি প্রয়োজন।
গণমাধ্যম কমিশন ২০২৬-এ কী আছে, আপত্তি কোথায়অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষে এসে বাংলাদেশের গণমাধ্যম ও তথ্য প্রবাহের জগতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৮ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া জনসম্মক্ষে প্রকাশ করেছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ-উপদেষ্টাসরকার চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।