ইউক্রেন ও তাইওয়ান সমীকরণ: ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়া-চীনের ভিন্ন কৌশলগত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভোরের আগে রাজধানী কারাকাস বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।
যশোরে ফের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যাযশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো দম্পতিমাদক-সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে তাঁকে হাজির করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় মানা ইসিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কলকাতার পথের কুকুর থেকে ‘পিস ডগ’: যুক্তরাষ্ট্রে শান্তি পদযাত্রায় আলোকযুক্তরাষ্ট্রের পথে হেঁটে চলেছে কলকাতার ‘পথের কুকুর’ আলোক। এখন সবাই তাকে চেনে ‘দ্য পিস ডগ’ নামে। ‘শান্তি পদযাত্রা’র অংশ হিসেবে ১৯ বৌদ্ধ ভিক্ষুর সর্বক্ষণের সঙ্গী হয়ে সে এখন টেক্সাস থেকে ওয়াশিংটনের দিকে হাঁটছে।
‘যুদ্ধবিরতি’ আসলে গাজাকে দৃষ্টির আড়ালে ঠেলে দেওয়ার হাতিয়ারগাজার কেন্দ্রীয় অঞ্চল আল-বুরাইজ ক্যাম্পেবাস্তুচ্যুত ফিলিস্তিনি সালাহ আল-মাবহু তাঁর ছোট ছেলে আব্দুর রাজ্জাককে নিয়ে আগুনের পাশে বসে আছেন। তাঁবুর পাশে জবুথবু হয়ে বসে একটু উষ্ণতার খোঁজ করছেন তাঁরা। এই দৃশ্য এখন গাজার প্রতিটি কোণেই দেখা যায়।
আ.লীগ ইনফরমেশন ম্যানিপুলেশনে মাস্টারি অর্জন করেছিল: কদরুদ্দিন শিশিরফ্যাক্ট-চেকার, সাংবাদিক ও দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির স্ট্রিমের সঙ্গে এক আলোচনায় অংশ নেন। তথ্য যাচাইয়ের গুরুত্ব, ভুয়া খবর মোকাবিলার চ্যালেঞ্জ এবং ডিজিটাল মিডিয়ায় দায়বদ্ধতার বিষয়গুলো উঠে আসে।
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে প্রধানমন্ত্রী শেহবাজের সইসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। আজ সোমবার (৫ জানুয়ারি) তিনি শোকবইয়ে সই করেন।
প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪১ প্রার্থীর আপিলত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৪১ জন আপিল করেছেন প্রার্থিতা ফিরে পেতে।
সুন্দরবনে পর্যটনবাহী সব নৌযান চলাচল বন্ধ, দুর্ভোগসুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪ শ জালিবোটসহ লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। দেশি-বিদেশি পর্যটক ফিরে যাচ্ছেন।
এ সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমান উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
অবশেষে জামিন পেলেন জুলাইযোদ্ধা সুরভীচাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাঁকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
দুর্নীতির অনুসন্ধান: বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞাঅনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তরসাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রার্থিতার জন্য আপিল তাসনিম জারার, লড়াইয়ে আশাবাদীআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে তাঁর পক্ষে আবেদন জমা দেন আইনজীবী আরমান হোসেন।
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে সই মাওলানা ফজলুর রহমানেরসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোকবইয়ে সই করেছেন মাওলানা ফজলুর রহমান।
ভেনেজুয়েলায় ট্রাম্পের অবৈধ অভ্যুত্থানের পর দুটি বিপদমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি ‘চিরস্থায়ী যুদ্ধ’ শেষ করে বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসবেন। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনে মনোযোগ দেবেন।