সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চানভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের প্রতি আগের কড়া অবস্থান থেকে সরে এসেছেন।
চলছে জকসু নির্বাচন, উৎসবমুখর জবি ক্যাম্পাসজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
কদমতলীর এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মেলেনি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশরাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াসিমের সন্ধান এখনো পায়নি পুলিশ। তাঁর স্ত্রী জানিয়েছেন, রোববার ভোরে (৪ জানুয়ারি) কয়েকজন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।
‘আমিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, ট্রাম্পের আদালতে মাদুরোভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) মাদক পাচার ও নার্কো-টেররিজমের অভিযোগে নিউইয়র্কের ফেডারেল আদালতে তাঁকে হাজির করা হয়।
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যাচট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৫) নামে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
হা হা রিপাবলিক: জাস্ট একটা রিঅ্যাক্ট নাকি ডিজিটাল রিভল্ট?আপনি নিউজটাতে কী রিঅ্যাক্ট দিবেন? অ্যাংরি রিএকশনটা একটু ভারী হইবার কথা; ঐটা দেয়ার মত আপনার হয়তো কোনরকম মেন্টাল এনার্জি আর অবশিষ্ট নাই। স্যাড রিএকশনে ক্লিক করা মানেই সেলফ ডিফিট একনোলেজ করার মতো একটা ঘটনা হইতে পারে ৷ এরপর আর কিছু না ভাইবাই আপনি হাহা রিএকশন প্রেস করলেন।
ফের বাড়ল মূল্যস্ফীতি, চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষখাদ্যপণ্য ও জীবনযাত্রার ব্যয় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মূল্যস্ফীতিও। টানা দুই মাস ধরে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। অর্থাৎ মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, সেই অনুযায়ী বাড়ছে না আয়। এতে চাপে পড়তে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের।
‘জনগণই ঠিক করবে দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা’: আলী রীয়াজভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না, তা জনগণই গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, দেশের আগামী ৫০ বছরের পথরেখা এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।
তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপাচার্যের দপ্তর জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যৌথ নদী কমিশনের বাংলাদেশ কমিটি পুনর্গঠন, নেতৃত্বে রিজওয়ানা হাসানযৌথ নদী কমিশনের (জেআরসি) বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভান্সের বাড়িতে হামলাযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতের পর এক ব্যক্তি হাতুড়ি দিয়ে বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
পাবনা-১ ও ২ আসনের সীমানা: ইসির সংশোধিত গেজেট স্থগিত করল আপিল বিভাগপাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত গেজেট স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম ২ দিনেই ১০৭ কোটি টাকা উত্তোলনবেসরকারি খাতের শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লেনদেনের শুরুতেই আমানতকারীদের টাকা তোলার হিড়িক পড়েছে।
আল-জাজিরার প্রতিবেদনট্রাম্পের হাতে মাদুরো আটক: ইরানের জন্য কি অশনি সংকেত?ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার খবর বিশ্বজুড়ে ছড়াতে না ছড়াতেই ইরানের দিকে আঙুল তুলেছে ইসরায়েল। দেশটির রাজনীতিক ইয়ার ল্যাপিড সোজা জানিয়ে দিয়েছেন, তেহরান যেন কারাকাসের এই ঘটনার দিকে নজর রাখে।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ কেভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর দেশটিতে অল্প সময়ের জন্য ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কারাকাসসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়।
ইউক্রেন ও তাইওয়ান সমীকরণ: ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়া-চীনের ভিন্ন কৌশলগত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভোরের আগে রাজধানী কারাকাস বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।
যশোরে ফের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যাযশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।