পাম্পে ২০২৫ সালের চাহিদায় তেল, ক্রেতা সামলাতে হিমশিমসরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
জোয়ারের পানিতে সমুদ্রতীরে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝেও কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে।
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আটজন। রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্টযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
গ্রিস যাওয়ার পথে সাগরে ১৮ বাংলাদেশির মৃত্যুসাগরপথে গ্রিস যাওয়ার পথে অন্তত ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি।
রানা প্লাজায় বাঁচলেও বাসডুবিতে গেল নাসিমার প্রাণপ্রায় ১২ বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম (৪০)। কিন্তু জীবিকার প্রয়োজনে ঢাকায় যাওয়ার সময় রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
২৪ ঘণ্টায় ১৪২ ইসরায়েলি আহতচলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অন্তত ১৪২ জন নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আহত ব্যক্তির দাঁড়িয়েছে সংখ্যা ৫ হাজার ৬৮৯ জন ।
ধানের গুদাম, ট্যাংকে লুকানো ৫২ হাজার লিটার তেলফরিদপুরে ২৮ হাজার লিটার, যশোরে ৭০০, ময়মনসিংহে ২৩ হাজার ও সাতক্ষীরায় ২০০ লিটার তেল পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
নিখোঁজের দুদিন পর মধুমতি নদীতে শিশুর মরদেহনড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হুথি কারা, ইরানের পক্ষে যুদ্ধ করছে কেন১৯৯২ সালে জাইদি শিয়া মতাদর্শের পুনর্জাগরণ এবং সৌদি আরবের ওয়াহাবি প্রভাব মোকাবিলার জন্য হুসেইন বদরেদ্দীন আল-হুথি 'বিলিভিং ইয়ুথ' নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
মেয়র নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব সিটি করপোরেশনের: ডিএসসিসি প্রশাসকমেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল মুক্তিযোদ্ধার সচ্ছলতার দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রশাসক আবদুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসসিসি প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লেবাননে গণমাধ্যমের গাড়িতে ইসরায়েলি হামলা, ৩ সাংবাদিক নিহতদক্ষিণ লেবাননের জেজিন শহরে গণমাধ্যমের গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
নেতাকর্মীদের তারেক রহমানরাস্তা বন্ধ করলে বদনাম দলের, কষ্ট হবে মানুষেরপ্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি উদীচীরমার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান সংগঠনের নেতারা।
বাসডুবিতদন্তের আগেই তড়িঘড়ি দৌলতদিয়া ফেরিঘাট সংস্কারশোকের ক্ষত এখনো তাজা। মায়ের জন্য কেঁদে ফিরছে সন্তান। সন্তানের জন্য মা-বাবা। স্বজনেরাও বাকরুদ্ধ। অথচ তড়িঘড়ি করে সংস্কার করা হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট।
খাদ্যসহ নিত্যপণ্যের দাম আরও বাড়ার শঙ্কামধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে। জ্বালানি খাতে প্রায় ৯৫ শতাংশ আমদানিনির্ভর বাংলাদেশ এই পরিস্থিতিতে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে
ট্রেনে কেটে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচ‘হামার সব শেষ হয়ে গেলে, হামি এখন ক্যামনে বাঁচমো’টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর নিজপাড়া গ্রামে। রাজধানীর তৈরি পোশাক কারখানায় তাঁরা কাজ করতেন বলে জানান স্থানীয়রা।