ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছে, নিরাপদে ভোট দিতে পারবেন কিনা : জুঁই চাকমারাঙামাটি (২৯৯ নম্বর) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা বলেছেন, ‘ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছেন। আমি যেখানে যাচ্ছি ভোটাররা সব সময় আমাকে প্রশ্ন করছেন— তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন কি না।’
কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমানছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘ইন্টারপাস প্রধানমন্ত্রী চাই না’ প্রচারণায় ‘শ্রেণিঘৃণা’র অভিযোগ নেটিজেনদেরআসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি বিতর্কিত স্লোগান ও প্ল্যাকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক করে লাভ হবে না: চরমোনাই পীরনির্বাচন সামনে রেখে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
রাজধানীতে বাসের ধাক্কায় আবাসন ব্যবসায়ী নিহতরাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্রিকইনফো-ক্রিকবাজের দাবি, বাংলাদেশের জায়গায় টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডনিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বদলি দল হিসেবে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে: আমিরক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শিক্ষকেরাই কি বাংলাদেশের ‘জাতীয় শত্রু’নিশ্চিতভাবেই বলা যায়, সাম্প্রতিক কালের বাংলাদেশে শিক্ষকদের ‘জাতীয় শত্রু’ হিসেবে দেখার যে প্রবণতা গড়ে উঠেছে, আখেরে তা শুভ কিছু বয়ে আনতে পারবে না। মাঝখান থেকে ভেঙে পড়বে শিক্ষার সহজাত বিন্যাস।
সংখ্যায় ঋণগ্রস্ত প্রার্থী কমলেও ঋণের পরিমাণে রেকর্ড, সবচেয়ে বেশি বিএনপিতেসবশেষ পাঁচটি জাতীয় নির্বাচনের তুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কমেছে। তবে টাকার অংকে মোট ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবারের নির্বাচনে প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।
ঢাকা-৮ আসন•হাসিনার সিস্টেমে বসার চেষ্টা উৎখাত করব: নাসীরুদ্দীনবিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।
শিক্ষকের কথা বলার স্বাধীনতাশিক্ষাকাঠামোর আমূল পরিবর্তন এখন জরুরি। পরীক্ষা ও সনদ-নির্ভর ব্যবস্থার বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষাকে ব্যবসায় পরিণত না করে রাষ্ট্রের দায়িত্ব হতে হবে একে মনুষ্যত্বের বিকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
তরুণদের ভাবনা জেনে তারেক রহমান দিলেন সমাধান সূত্রতরুণদের কাছ থেকে দেশের বিভিন্ন বিষয়ে সরাসরি তাদের ভাবনা জানলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে খাত ধরে ধরে সেসব নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কী করতে চায়, তা জানান তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক দূরদর্শী সংগঠক আরাফাত রহমান কোকোআজ আমরা ক্রীড়াঙ্গনের নানা সংকট নিয়ে কথা বলছি। আসলে বলছি না, বরং বলতে বাধ্য হচ্ছি। বিভিন্ন অনিয়ম ও কাঠামোগত দুর্বলতা আজ স্পষ্ট। পাশাপাশি দুর্বল প্রশাসন, রাজনৈতিক প্রভাব, পরিকল্পনার অভাব ইত্যাদি তো আছেই। এই দুরাবস্থা দেখে বর্তমান ক্রীড়াপ্রেমীদের মনে বারবার ভেসে ওঠে কোকোর নাম।
অবৈধ ৪৫৩ অস্ত্র উদ্ধার, ভোট ঘিরে জোরদার অপারেশন ডেভিল হান্টআসন্ন নির্বাচন ঘিরে জোরদার হচ্ছে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। সহিংসতা এড়ানো ও সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল করতে সারাদেশে অভিযান চালাবে যৌথ বাহিনী।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রসঙ্গে•যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক অফিশিয়াল নয়: সাইমুম পারভেজযুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কের গুঞ্জনকে অনানুষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ের আলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ।
পাঠ্যপুস্তক কেমন হলে ফিরবে শেখার আনন্দবাংলাদেশের সকালগুলোতে একটি দৃশ্য খুবই সাধারণ: স্কুলের পথে শিশুরা ব্যাগ কাঁধে, চোখে আধো ঘুম, মাথায় হাজার রকম চাপ। এদের কেউ বইকে ভালোবাসে, কেউ বইকে ভয় পায়, কেউ বইয়ের পাতায় নিজের জীবনকে খানিকটা খুঁজে পায়।
যৌথবাহিনীর অভিযান: পালাতে গিয়ে কাদায় আটকালেন সাবেক ইউপি চেয়ারম্যানকক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।