ডিসমিসল্যাবের অনুসন্ধানসাজানো বিয়ের ভিডিওকে সত্য দাবি করে ছড়ানো হচ্ছে ধর্মীয়-রাজনৈতিক বিদ্বেষবাংলাদেশে মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে—এমন দাবিতে কিছু সাজানো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। বিনোদনের জন্য বানানো এসব ভিডিও সাম্প্রদায়িক ও রাজনৈতিক উসকানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক তথ্য যাচাই সংস্থা ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
সিএফবির গোলটেবিল আলোচনা‘অপতথ্য’ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: সর্বদলীয় ঐক্যে জোরসামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা বয়ান, অপতথ্য ও অপপ্রচারের’ বিস্তার জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদের মাধ্যমে সর্বদলীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
এএফপির প্রতিবেদনবাংলাদেশের নির্বাচন ঘিরে অপতথ্যের বন্যা, নেপথ্যে ‘ভারত’ ও এআইবাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অপতথ্য ও এআই-প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
নির্বাচনে প্রতিপক্ষ ঘায়েলে এআই কন্টেন্টআসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
বিএনপি নেতা গ্রেপ্তারের দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়াসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
অপতথ্য রুখতে মিডিয়া লিটারেসি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদতথ্যের প্রাচুর্য নয়, বরং সত্যের অভাবই এই সময়ের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, অপতথ্য রুখতে এখন মিডিয়া লিটারেসি প্রয়োজন।
ভারতীয় সংবাদমাধ্যম ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিবভারতীয় সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা কখনোই বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো বড় পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে; অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা।
নির্বাচনী গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
চট্টগ্রামের পারিবারিক বিরোধের ভিডিওকে সংঘবদ্ধ ধর্ষণ দাবিতে অপপ্রচারসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এবং কিছু স্থিরচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে , এক তরুণীর বাবা আওয়ামী লীগের সমর্থক হওয়ার অপরাধে ছাত্রশিবিরের কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে গেছে।
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টাআসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
নির্বাচনকালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা হাসানতথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের সময়ে প্রোপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে কঠোর হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টারগুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বলেছেন, বিগত ১৫ বছরে অপতথ্যের ব্যাপকতায় গণমাধ্যমের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।