ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান কাতারেরমধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি বলেছেন, চলমান হামলা ও পাল্টা হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এতে কারও লাভ নেই।
যুদ্ধের প্রভাব মূল্যায়নে কমিটি, নেতৃত্বে আমির খসরুমধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
বাইবেল ও ভূরাজনীতি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নীতিতে ধর্মীয় ভাবাদর্শের প্রভাব কতখানি২০০৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে তারা কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নেন। এই জোটের নাম ছিল ‘কোয়ালিশন অব উইলিং’।
আবারও তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপআবারও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
সর্বোচ্চ নেতার প্রতি সবার পূর্ণ সমর্থন আছে: ইসমাইল বাঘাইইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের শাসনব্যবস্থার ভেতরে কোনো ধরনের বিভাজন বা মতপার্থক্য নেই। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের সব অংশ নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ৯ম দিনে যা যা ঘটলইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নবম দিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা রাজধানী তেহরান এবং দক্ষিণ-পশ্চিমের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
সিএনএনের প্রতিবেদনইরানে পারিবারিক শাসনের আদৌ কি অবসান হলো?শাহদের শাসনের অবসান ঘটাতে ১৯৭৯ সালে লক্ষাধিক ইরানি নাগরিক রাস্তায় নেমেছিলেন। তখন মনে করা হয়েছিল, পিতা থেকে পুত্রের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের প্রথা হয়তো চিরতরে শেষ হলো। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা, আনুগত্য স্বীকার আইআরজিসিরইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল।
মধ্যপ্রাচ্যগামী ৩২০ ফ্লাইট বাতিল, জনশক্তি রপ্তানিতে ধসচলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশের আকাশসীমা বন্ধ। ফলে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সেখান থেকে যারা নিজের দেশে এসেছিলেন, তারা ফেরত যেতে বিপাকে পড়েছেন।
ইরানের নেতৃত্বে বিভাজন, সৌদি আরবের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরানের শাসকগোষ্ঠীর ভেতরে বিভাজনের লক্ষণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধবিষয়ক সংবাদ কতটা নিরপেক্ষ?পশ্চিমা গণমাধ্যমগুলোর দ্বিমুখী নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক কৌশলের অংশ, যা তারা ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ার মতো সংঘাতেও প্রয়োগ করেছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ যুদ্ধকে বৈধতা দেয় এবং এর ভয়াবহতাকে সাধারণ মানুষের চোখের আড়াল করে।
ইসরায়েল-ইরান সংঘাত: বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে?বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুসের কয়েক শতাব্দী পুরোনো সতর্কবার্তা আজ আর কেবল কথার কথা বলে মনে হচ্ছে না; ২০২৬ সালের মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন তাদের সেই প্রলয়ংকরী পূর্বাভাসকেই সত্য প্রমাণ করতে চাইছে। প্রতি বছর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসা এই দুই ভবিষ্যদ্বক্তার বাণী এবার যেন ভিন্ন এক মাত্রা পেয়েছে।
কুর্দিরা কি ইরান যুদ্ধে জড়িয়ে পড়বে?মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কুর্দি জাতিগোষ্ঠী আবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু নীতিনির্ধারক ও বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কৌশলগত চাপ তৈরি করতে কুর্দি শক্তি ব্যবহার করা যেতে পারে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কেন ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্টমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর তিনি এই দুঃখ প্রকাশ করেন।
ট্রাম্পের হুমকি, হামলার জন্য মার্কিন স্থাপনার সন্ধানে ইরানযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এক সপ্তাহ পার করে অষ্টম দিনে গড়িয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সারা দিনের যুদ্ধের সবশেষ আপডেট পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
যুক্তরাষ্ট্র থেকে দেড়শ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েলইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির একটি সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সরকার।
তেহরানের প্রধান বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণতেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইরানের ব্যস্ততম বিমানবন্দর মেহরাবাদে বেশ কিছু উড়োজাহাজ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে।