ইরান যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্তে: ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে—সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ নেওয়া হবে। খবর রয়টার্সের।
জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৩০ শতাংশ, এশিয়ার শেয়ারবাজারে বড় পতনইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই উত্তেজনার জেরে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা, আনুগত্য স্বীকার আইআরজিসিরইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল।
মধ্যপ্রাচ্যগামী ৩২০ ফ্লাইট বাতিল, জনশক্তি রপ্তানিতে ধসচলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশের আকাশসীমা বন্ধ। ফলে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সেখান থেকে যারা নিজের দেশে এসেছিলেন, তারা ফেরত যেতে বিপাকে পড়েছেন।
ইরানের নেতৃত্বে বিভাজন, সৌদি আরবের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরানের শাসকগোষ্ঠীর ভেতরে বিভাজনের লক্ষণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জ্বালানি তেলের মজুদদারি ও পাচার রোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালতইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানে মার্কিন সেনা আটকের দাবি, ট্রাম্প প্রশাসনের অস্বীকারযুক্তরাষ্ট্র যেসব সৈন্যকে যুদ্ধক্ষেত্রে নিহত বলে উল্লেখ করছে, তাদের মধ্যে কিছু সেনা ইরানের হাতে আটক অবস্থায় আছে বলে দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। তবে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আট দিন পেরিয়ে নবম দিনে গড়িয়েছে। রোববার (৮ মার্চ) সারা দিনের যুদ্ধের সবশেষ আপডেট পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
জ্বালানির মজুদ পর্যাপ্ত, আতঙ্কিত হওয়ার কিছু নেই: মন্ত্রীমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বাংলাদেশের ভাণ্ডারে জ্বালানি তেল কত, আসে কোথা থেকেমধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার পর বাংলাদেশে আতঙ্কজনিত কেনাকাটা ও মজুদের প্রবণতা বাড়ে। এ পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় শুক্রবার (৬ মার্চ) জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে সরকার।
ইরানের জয় নাকি পতন, কী চায় তুরস্কতুরস্ক ও ইরান আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে শতাব্দীপ্রাচীন বোঝাপড়ার মধ্যে আছে। মধ্যপ্রাচ্যে এই দুই দেশের সীমান্তই হলো সবচেয়ে পুরোনো ও স্বীকৃত সীমান্ত। ১৬৩৯ সাল থেকে দুই দেশ একে অপরের পাশাপাশি শান্তিতে বসবাস করছে।
ইরান যুদ্ধ যেভাবে পুরো বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছেগত রোববার দুবাইয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি ডেটা সেন্টারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে আঘাত করেছিল। যুদ্ধের কারণে কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সম্ভবত ইতিহাসে এ
দেশে কি আসলেই জ্বালানি সংকট বিরাজ করছেমধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই শঙ্কা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক
ট্রাম্পের কঠোর অবস্থান, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর উদ্বেগ বাড়ছেইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো সমঝোতা হবে না—ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে।
ট্রাম্পের হুমকি, হামলার জন্য মার্কিন স্থাপনার সন্ধানে ইরানযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এক সপ্তাহ পার করে অষ্টম দিনে গড়িয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সারা দিনের যুদ্ধের সবশেষ আপডেট পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
যুক্তরাষ্ট্র থেকে দেড়শ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েলইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির একটি সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সরকার।
তেহরানের প্রধান বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণতেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইরানের ব্যস্ততম বিমানবন্দর মেহরাবাদে বেশ কিছু উড়োজাহাজ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে।