জ্বালানির মজুদ পর্যাপ্ত, আতঙ্কিত হওয়ার কিছু নেই: মন্ত্রীমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বাংলাদেশের ভাণ্ডারে জ্বালানি তেল কত, আসে কোথা থেকেমধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ার পর বাংলাদেশে আতঙ্কজনিত কেনাকাটা ও মজুদের প্রবণতা বাড়ে। এ পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় শুক্রবার (৬ মার্চ) জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে সরকার।
ইরানের জয় নাকি পতন, কী চায় তুরস্কতুরস্ক ও ইরান আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে শতাব্দীপ্রাচীন বোঝাপড়ার মধ্যে আছে। মধ্যপ্রাচ্যে এই দুই দেশের সীমান্তই হলো সবচেয়ে পুরোনো ও স্বীকৃত সীমান্ত। ১৬৩৯ সাল থেকে দুই দেশ একে অপরের পাশাপাশি শান্তিতে বসবাস করছে।
ইরান যুদ্ধ যেভাবে পুরো বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছেগত রোববার দুবাইয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি ডেটা সেন্টারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে আঘাত করেছিল। যুদ্ধের কারণে কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সম্ভবত ইতিহাসে এ
দেশে কি আসলেই জ্বালানি সংকট বিরাজ করছেমধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই শঙ্কা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক
ট্রাম্পের কঠোর অবস্থান, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর উদ্বেগ বাড়ছেইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো সমঝোতা হবে না—ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে।
ট্রাম্পের হুমকি, হামলার জন্য মার্কিন স্থাপনার সন্ধানে ইরানযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এক সপ্তাহ পার করে অষ্টম দিনে গড়িয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সারা দিনের যুদ্ধের সবশেষ আপডেট পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
যুক্তরাষ্ট্র থেকে দেড়শ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েলইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির একটি সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সরকার।
তেহরানের প্রধান বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণতেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইরানের ব্যস্ততম বিমানবন্দর মেহরাবাদে বেশ কিছু উড়োজাহাজ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে।
ইরানের হামলা আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে টানবে, না দূরে ঠেলে দেবেএক সপ্তাহ ধরে ইরান তার প্রতিবেশী আরব দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ে চলেছে। শুরুতে এসব হামলার লক্ষ্যবস্তু দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও ইতিমধ্যে দেশটি বেসামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা করছে।
ইরান যুদ্ধ কীভাবে কৃষি ও খাদ্যসংকট তৈরি করতে পারেমধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ উত্তেজনার অংশ হিসেবেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার বা কার্যত বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে ইরান। বিশ্বের অন্যতম ব্যস্ত এই জাহাজ পথ বন্ধ হয়ে যাওয়ার বৈশ্বিক প্রভাব নিয়ে বাজারগুলো প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাত: ইরান-ইসরায়েল উত্তেজনা কোন দিকে যাচ্ছে২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ নজিরবিহীন ধ্বংসযজ্ঞের শিকার হয়।
ইরানে জুমার নামাজে খামেনির জন্য কান্নামার্কিন-ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ উপেক্ষা করে শুক্রবার তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে খামেনির মৃত্যুতে শোক ও বিক্ষোভ মিছিল করেছেন হাজারো মানুষ।
তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইতিমধ্যেই শুরু হয়েছেএই অস্থিতিশীল পরিস্থিতির দিকে তাকালে সাধারণ মানুষের মনে আজ গভীর প্রশ্ন জাগছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে চলছে?
ইরান যুদ্ধ যেভাবে মার্কিন সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করতে পারেইরানের নেতৃত্বকে ‘মোল্লা’ বলে উড়িয়ে দেওয়া কোনো যৌক্তিক আলাপ নয় বরং অগভীর ব্যঙ্গচিত্র। এই ব্যঙ্গ ‘যা বুঝে না, তাকে ছোট করার’ আমেরিকার স্বভাবজাত প্রবণতার অংশ।
আল জাজিরার বিশ্লেষণ•চলমান সংঘাতকে ‘ধর্মীয় যুদ্ধে’ রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলমধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধকে ধর্মীয় রুপ দেওয়ার অভিযোগ তুলেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা।
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলারেবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেলে দাম বেড়েছে ২.৬৫ ডলার বা ৩.২৬ শতাংশ। এই তেলের ব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৩.৯৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২.৭৬ ডলার বা ৩.৭০ শতাংশ বেড়ে ৭৭.৪২ ডলারে উঠেছে।