প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মনিরা শারমিনের রিটসরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি-আদলও নতুন হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবিরোধীদলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে তারা পুরোনো বন্দোবস্তের রাজনীতিই করছেন। বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি-আদলও নতুন হতে হবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কমিটি ঘোষণাসাইফ ইবনে সারওয়ারকে আহ্বায়ক এবং নাজমুল বাশারকে সদস্যসচিব করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির এই তালিকা প্রকাশ করা হয়।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছে জামায়াতসহ ১১ দলসংবিধান সংস্কার পরিষদের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্য সব বিভাগীয় শহরে সমাবেশ করবে ১১-দলীয় ঐক্য।
সাক্ষাৎকারসিলেটকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়তে চাই: এনসিপি প্রার্থী আফজালবাংলাদেশের রাজনীতির নতুন ধারার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২৯ মার্চ রাতে পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলটি তাদের স্থানীয় সরকার নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক জানান দিয়েছে। সিলেট সিটি করপোরেশনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন অ্যাডভোকেট মো
হাওরের ধান রক্ষায় সরকারের কাছে এনসিপির ৪ দাবিনেত্রকোনা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে বন্যা ও টানা বৃষ্টিতে বোরো ধান কাটা নিয়ে সংকটে পড়েছেন কৃষকেরা। এই পরিস্থিতিতে ফসল রক্ষা এবং কৃষকের জীবন-জীবিকা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপিতে পুরোনো ও বিতর্কিতরা, ‘নতুন বন্দোবস্ত’ কতদূরজুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল প্রচলিত রাজনীতির প্রথা ভেঙে একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ তৈরির। তবে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড, বিশেষ করে পুরোনো ও বিতর্কিত রাজনৈতিক নেতাদের দলে ভেড়ানোর হিড়িক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
নাহিদ ইসলামের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠকবিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চিফ হুইপের সংসদ ভবন কার্যালয়ে এই বৈঠক হয়।
হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আদালতে ভাগ্য খুলছে নুসরাত তাবাসসুমেরজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করছে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে অন্য কোনো ঝামেলা না থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তিনিই দলটির সদস্য হচ্ছেন।
নুসরাতের মনোনয়নপত্র নিতে ইসিকে হাইকোর্টের নির্দেশত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে ইসিত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত ও এনসিপি সমর্থিত: নৌ প্রতিমন্ত্রীঅন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
ইসহাক সরকারকে আহ্বায়ক করে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে ইসহাক সরকারকে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে এস. এম. শাহরিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মনিরা শারমিনের আপিলত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি করতে চাইছে: আখতার হোসেনসংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি তাই করতে চাইছে বলে অভিযোগ করেছেন আখতার হোসেন। তিনি বলেন, শপথ গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে।
এনসিপির যুবশক্তির নতুন কমিটিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের এক সমন্বয় সভায় এই কমিটির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।